রবিবার ১০ মে ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | নেই বাংলাদেশি পর্যটক, প্রভাব পড়ছে না বলেই দাবি পাহাড়ের হোটেল মালিকদের

Kaushik Roy | ০৯ ডিসেম্বর ২০২৪ ২২ : ০৯Kaushik Roy

অতীশ সেন

 

বাংলাদেশি পর্যটকদের না আসার কোনও প্রভাবই পড়ছে না তরাই-ডুয়ার্স এবং কালিম্পং জেলার পর্যটন ব্যবসায়। শীত শুরু হতেই লাটাগুড়ি, গরুমারা, চাপড়ামারি, জলদাপাড়া, বক্সা, জয়ন্তী, চিলাপাতা, লাভা, লোলেগাঁও, ঝান্ডি, সুনতালেখোলা, ঝালং প্রভৃতি জনপ্রিয় জায়গায় পর্যটকেরা ভিড় জমাতে শুরু করেছেন। ভারত-বাংলাদেশের মাঝে চলা উত্তেজনার নিরিখে ভারতে বাংলাদেশি পর্যটকদের আগমনের সংখ্যা কমে গিয়েছে। তবে এর প্রভাব তরাই-ডুয়ার্স ও এই এলাকা সংলগ্ন পাহাড়ে অতি সামান্য।

 

 

হাতি-বাইসন-গন্ডার-চিতাবাঘ সহ বিভিন্ন বন্য জন্তুর বিচরণক্ষেত্র এই এলাকার প্রাকৃতিক সৌন্দর্য, বন-জঙ্গল, উদ্দাম স্রোতের নদী, দিগন্তবিস্তৃত চা বাগানের মন মাতানো দৃশ্য সম্পর্কে বাংলাদেশি পর্যটকেরা তেমন অবগত নন। সাধারণত বাংলাদেশি পর্যটকেরা দার্জিলিং, গ্যাংটক সহ উত্তর সিকিম এর প্রচলিত বিভিন্ন পর্যটন এলাকায় ভীড় জমাতেন। এই সব এলাকা ঘুরে ফিরে যাওয়ার পথে তাদের অনেকে তরাই-ডুয়ার্সে ঢুঁ দিতেন। তাই তাদের ভারতে আসার সংখ্যা কমে যাওয়াতেও উত্তরবাংলার পর্যটন ও হোটেল ব্যবসায়ীরা বিন্দুমাত্র চিন্তিত নয়।

 

 

এক ট্রাভেল এজেন্ট জানান, উত্তরবঙ্গের পর্যটন অর্থনীতিতে বাংলাদেশিদের ছাপ এতওটাই কম যে, তারা এক্কেবারে না এলেও পর্যটন ক্ষেত্র ক্ষতির সম্মুখীন হবে না। ইতিমধ্যেই শিলিগুড়ির হোটেলের দরজা বাংলাদেশিদের জন্য বন্ধ হয়ে গিয়েছে। 'শিলিগুড়ি গ্রেটার হোটেলিয়ার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন' এর পক্ষ থেকে রবিবার ঘোষণা করা হয় বাংলাদেশে উদ্ভুত বর্তমান পরিস্থিতির নিরিখে বাংলাদেশিদের আর শিলিগুড়ির কোনও হোটেলে ঠাই দেওয়া হবে না। বাংলাদেশে ভারতীয় জাতীয় পতাকা অবমাননা এবং কিছু নাগরিকের লাগাতার ভারত বিরোধী প্ররোচনামূলক মন্তব্য করে যাওয়া, ভারতের জন্য মর্যাদাহানিকর আচরণের জেরে দুই দেশের মধ্যে তৈরি হওয়া উত্তেজনাকর পরিস্থিতিতে তাঁরা বাংলাদেশিদের হোটেলে জায়গা না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

 

 

এর আগে মালদার হোটেল ব্যবসায়ীরা সেখানকার হোটেলে বাংলাদেশিদের প্রবেশ নিষিদ্ধ করেছিলেন। এক হোটেল ব্যবসায়ী বলেন , অনেক বাংলাদেশি পর্যটকই ভারতে এসে তাদের আত্মীয়ের বাড়িতে থেকে সেখানে থেকেই বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতেন। অনেক ক্ষেত্রেই তারা নিজেদের বাংলাদেশি পরিচয় প্রকাশ না করে ভারতীয়দের জন্য নির্ধারিত হারে টিকিট কেটে বিভিন্ন পরিষেবা নিতেন। বিদেশীদের জন্য প্রযোজ্য অধিক মূল্য তাঁরা দিতেন না। এই শ্রেনীর পর্যটকদের থেকে স্থানীয় ব্যবসায়ীরা কোনও ভাবেই উপকৃত হতেন না। তাঁরা না এলেও তেমন কোনও ক্ষতি নেই। 

 

 

লাটাগুড়ি রিসোর্ট ওনার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক দিব্যেন্দু দেব বলেন, 'গরুমারা, লাটাগুড়ি, চাপরামারি- সহ তার চারপাশের বিভিন্ন জায়গায় প্রতি বছরেই খুব অল্পসংখ্যক বাংলাদেশি পর্যটক আসতেন। তাঁরা পাহাড় ঘুরে বাড়ি ফেরার পথে জঙ্গল সাফারি করে এক-দু দিন ডুয়ার্সে থেকে যেতেন। এবার বাংলাদেশি পর্যটক একেবারের নেই, তবে এর ফলে ব্যবসায় কোনও ক্ষতি নেই।' ইস্টার্ন ডুয়ার্স টুরিজম ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ সাহা বলেন, 'জলদাপাড়া জাতীয় উদ্যান, মাদারিহাট সংলগ্ন বিভিন্ন এলাকা সহ বক্সা, জয়ন্তী, চিতাপাতা প্রভৃতি এলাকায় বাংলাদেশি পর্যটকদের গতিবিধি একেবারেই নগণ্য। ফলে বাংলাদেশি পর্যটক একেবারে না এলেও জলদাপাড়া এলাকায় এর কোনও প্রভাব পড়ছে না।

 

 

কালিম্পং জেলার পর্যটন ব্যবসায়ী রাজেন প্রধান জানান, বাংলাদেশি পর্যটকেরা উত্তর সিকিম, পূর্ব সিকিমের জনপ্রিয় বিভিন্ন এলাকায় মূলত যেতেন৷ বাংলাদেশি পর্যটক না আসাতে ওই সমস্ত এলাকার ব্যবসায় কিছুটা পড়লেও পশ্চিমবঙ্গের পাহাড়ে এর প্রভাব অতি সামান্য। লাভা, ঋশপ, লোলেগাঁও, ইচ্ছেগাঁও, সিলারিগাঁও, ঝান্ডি, পাশাবং, সুনতালেখোলা, ঝালং, তোদে, তাংতা, রঙ্গো, সামসিং প্রভৃতি পর্যটনক্ষেত্রে বাংলাদেশিদের সংখ্যা প্রতি বছরেই খুবই কম থাকে। ফলে এবার তারা না আসাতে হোটেল, হোমস্টে, পরিবহন এবং পর্যটনের বিভিন্ন ক্ষেত্রে তেমন কোনও সমস্যা নেই।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া