রবিবার ১০ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: AD | লেখক: অভিজিৎ দাস ০৯ ডিসেম্বর ২০২৪ ১৮ : ৪৯Abhijit Das
আজকাল ওয়েবডেস্ক: আমাদের মাথা গোঁজার ঘর নেই। 'দিদিকে বলো'র হেল্পলাইন নম্বরে ফোন করে সে কথা বলার পরই মুশকিল আসান। আবাস যোজনায় ঘর প্রাপকদের নতুন তালিকায় হিঙ্গলগঞ্জের ১৪৯টি পরিবারের নাম উঠে গেল।
উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জ ব্লকে মূলত প্রান্তিক মানুষেরই বসবাস। বহু পরিবার দারিদ্রসীমার নীচে বসবাস করে। সরকারি নিয়ম মেনে ২০১৮-১৯ আর্থিক বছরে তারা প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে ঘরের জন্য আবেদন করেছিল। গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে সেই আবেদনপত্র অনুযায়ী প্রাথমিক সমীক্ষাও হয়েছিল। কিন্তু আবাস যোজনার উপভোক্তাদের নামের তালিকা প্রকাশ হতেই দেখা যায়, বহু যোগ্য আবেদনকারী বাদ পড়েছেন। সরকারি ঘর না পেয়ে বহু পরিবারকেই ঝড়-বৃষ্টির মধ্যে খোলা আকাশের নীচে দিনযাপন করতে হচ্ছে।
আবাস যোজনার তালিকায় বঞ্চিত ওই পরিবারগুলো অবশেষে রাজ্য সরকারের 'দিদিকে বলো' হেল্পলাইন নম্বরে ফোন করে। তারপর ফোনের অপরপ্রান্ত থেকে আবেদনকারীর কাছে বেশ কিছু তথ্য চাওয়া হয়। সেই তথ্য পাঠানোর মাস না ঘুরতেই ব্লক অফিসের আধিকারিকরা আবেদনকারীদের বাড়িতে পৌঁছে গেলেন। অবশেষে আবাস যোজনা ঘর প্রাপকদের তালিকায় নতুন করে ১৪৯টি পরিবারের নাম যুক্ত হল। তালিকায় নাম উঠতেই হিঙ্গলগঞ্জ ব্লকের গৃহহীন বাসিন্দারা খুশিতে ফেটে পড়েন।
স্যান্ডেল বিল পঞ্চায়েতের বাসিন্দা শেফালি গাইন বলেন, 'আমাদের ঘর নেই। প্লাস্টিকের ছাউনির নীচে কোনওরকমে সন্তানদের নিয়ে বসবাস করি। আবাস যোজনার ঘরের জন্য নিয়ম মেনে আবেদন করেছিলাম। কিন্তু তালিকায় আমাদের নাম ছিল না। পরে আমরা 'দিদিকে বলো' হেল্প লাইন নম্বরে ফোন করেছিলাম। কিছুদিন পরে ব্লক অফিস থেকে আধিকারিকরা এসে কাগজপত্র নিয়ে গিয়েছিলেন। আবাস যোজনার তালিকায় এবার আমাদের নাম উঠেছে।' আরেক বাসিন্দা সাদেক গাজি বলেন, 'আগে অনেকবার চেষ্টা করেছি। আবাস যোজনায় আমাদের নাম ওঠেনি। তারপর 'দিদিকে বলো' হেল্প লাইনে সবকিছু জানানোর পর আবাসের তালিকায় আমাদের নাম এসেছে। আমরা মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি।'
হিঙ্গলগঞ্জের স্যান্ডেল বিল গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ইকবাল আহমেদ বলেন, 'উপযুক্ত যোগাযোগের অভাবে গ্রামের বহু মানুষ বহু সরকারি সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হন। সে কথা বিবেচনা করে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উদ্যোগে 'দিদিকে বলো' নামে হেল্পলাইন ফোন নম্বর চালু হয়েছে। নিয়ম মেনে আবেদনের পরেও হিঙ্গলগঞ্জের বহু পরিবারের নাম আবাস যোজনার তালিকায় ছিল না। তারা দিদিকে বলো নম্বরে ফোন করেছিল। আবাস যোজনার তালিকায় নতুন করে ১৪৯টি পরিবারের নাম যুক্ত হয়েছে। গরিব মানুষ ঘর পাবেন। আমরাও তাতে খুশি হয়েছি।'
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার