রবিবার ১০ মে ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | প্রেমের সময়ে ঝগড়া, রাগের বশে প্রেমিককে গাছে বেঁধে গোপনাঙ্গে এক কোপ মারল প্রেমিকা, হাওড়ায় তুলকালাম

Kaushik Roy | ০৮ ডিসেম্বর ২০২৪ ২০ : ১৫Kaushik Roy

আজকাল ওয়েবডেস্ক: হাওড়ার ডোমজুড় থানার অন্তর্গত পার্বতীপুর শেঠপাড়া এলাকায় তোলপাড় করা ঘটনা। রাগের মাথায় কোপ মেরে প্রেমিকের গোপনাঙ্গ কেটে দিলেন যুবতী। ঘটনাটি ঘটেছে শনিবার রাতে গুরুতর অবস্থায় আহত যুবককে ভর্তি করানো হয়েছে কলকাতার এসএসকেএম হাসপাতালে। জখম যুবকের নাম আব্দুর রহমান। অভিযুক্তের নাম সোমাইয়া খাতুন। পুলিশ সূত্রে খবর, দুই যুবক-যুবতীর মধ্যে বেশ কিছুদিন ধরে প্রেমের সম্পর্ক ছিল। শনিবার প্রেমিককে বাড়িতে ডেকে পাঠান সোমাইয়া।

 

 

তখনই কোনও বিষয় নিয়ে দু’জনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। তারপরেই এই ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল আব্দুর এবং সোমাইয়ার। কিন্তু সম্প্রতি সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চেয়েছিলেন আব্দুর। এরপরেই শনিবার তাঁকে নিজের বাড়িতে ডেকে পাঠান সোমাইয়া। কথা কাটাকাটি থেকে পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠে। এরপর আব্দুরকে বাড়ির পাশে একটি বাগানে নিয়ে যান ওই যুবতী। সেখানেই একটি গাছে হাত-পা বেঁধে প্রেমিকের গোপনাঙ্গে এক কোপ মারেন বলে অভিযোগ। চিৎকার চেচামেচি শুনে ছুটে আসেন প্রতিবেশীরা।

 

 

দ্রুত আহত যুবককে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে। ঘটনায় রাতেই যুবতীকে আটক করে ডোমজুড় থানায় নিয়ে আসে পুলিশ। ওই যুবতী কী কারণে এমন ঘটনা ঘটালেন তা বুঝে উঠতে পারছেন না দুই পরিবারের কেউই। তাঁদের মধ্যে প্রেমের সম্পর্কের কথা দুই বাড়িই জানত। প্রাথমিক জেরায় ওই যুবতী জানিয়েছে, প্রেমিক ব্ল্যাকমেল করত তাঁর সঙ্গে। হাওড়া সিটি পুলিশের ডিসিপি দক্ষিণ সুরিন্দর সিং জানান, ‘হাওড়ার ডোমজুড় থানা এলাকায় ঘটনাটি ঘটেছে। অভিযোগ পাওয়ার পরই ডোমজুড় থানার পুলিশ তদন্ত শুরু করেছে’।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া