রবিবার ১০ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Kaushik Roy | ০৮ ডিসেম্বর ২০২৪ ১৮ : ৫৭Kaushik Roy
আজকাল ওয়েবডেস্ক: নবান্নের নির্দেশ আগেই ছিল। সেই নির্দেশ মেনে আবাস যোজনা প্রকল্পে বাড়ি তৈরি নিয়ে দুর্নীতি রুখতে কড়া পদক্ষেপ শুরু করল বসিরহাট পুরসভা। আবাসের টাকা নিয়ে নয়ছয় করার অভিযোগে চার উপভোক্তার বিরুদ্ধে এফআইআর দায়ের করল পুর কর্তৃপক্ষ। সম্প্রতি নবান্নে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আবাস যোজনার বাড়ি তৈরি নিয়ে কড়া পদক্ষেপের কথা ঘোষণা করেছেন। রাজ্যের সব জেলার জেলাশাসকদের নিয়ে বৈঠক করেন তিনি। তারপর নবান্ন থেকে রাজ্যের সব পুরসভা ও পঞ্চায়েতকে দুর্নীতি প্রতিরোধে বেশ কিছু নির্দেশও পাঠানো হয়।
তাতে বলা হয়, আবাসের টাকা নিয়ে বাড়ি তৈরি না করলে পুরসভা ও পঞ্চায়েত উপভোক্তার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে পারে। রাজ্য সরকারের নির্দেশ পাওয়ার পর বিভিন্ন পুরসভা আবাস যোজনা দুর্নীতি নিয়ে কড়া পদক্ষেপের পথে হাঁটতে শুরু করেছে। উত্তর ২৪ পরগনার বসিরহাট পুর কর্তৃপক্ষ দুর্নীতির বিড়াল প্রথম রাতেই মারতে তৎপর হয়ে উঠেছে। ২০১৮-১৯ অর্থবর্ষে শতাধিক উপভোক্তার নামে আবাস যোজনার বাড়ির টাকা বরাদ্দ হয়েছিল। তারপর কয়েকটি ওয়ার্ড থেকে বেশ কয়েকজন উপভোক্তার নামে ওই টাকা নিয়ে বাড়ি না করার অভিযোগ উঠতে থাকে। পুরসভার আধিকারিকরা সেই অভিযোগের তদন্তে নামেন।
তাতে দেখা যায়, পাঁচ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ইমরান সর্দার, ৯ নম্বর ওয়ার্ডের সফিকুল গাজি, ১৪ নম্বর ওয়ার্ডের অঞ্জনা সেন ও ১৮ নম্বর রবিন বিশ্বাস আবাস যোজনায় বাড়ি তৈরির টাকা পেয়েছেন। কিন্তু তাঁরা বাড়ি তৈরি করেননি। খবর পেয়েই পুর কর্তৃপক্ষ উপভোক্তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নেয়। পুরপ্রধান অদিতি মিত্র রায় চৌধুরী নির্দিষ্ট তালিকা জিআই ট্যাগের নম্বর দিয়ে বসিরহাট থানায় অভিযোগ দায়ের করেছেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। বসিরহাট থানা সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত উপভোক্তাদের জামিন অযোগ্য ধারায় গ্রেপ্তার করা হতে পারে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার