রবিবার ১০ মে ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | মুর্শিদাবাদে ৫ বছরের নাবালিকাকে ধর্ষণ, সঙ্কটজনক অবস্থায় ভর্তি হাসপাতালে, অভিযুক্তকে গণপ্রহার

Pallabi Ghosh | ০৮ ডিসেম্বর ২০২৪ ১৫ : ২৬Pallabi Ghosh

আজকাল ওয়েবডেস্ক: পাঁচ বছরের এক নাবালিকাকে ধর্ষণের ঘটনায় শনিবার রাতে উত্তাল হয়ে উঠল মুর্শিদাবাদের বড়ঞা থানার অন্তর্গত রানীপুর গ্রাম। ওই নাবালিকাকে ধর্ষণ করার সময় অভিযুক্তকে হাতেনাতে ধরে ফেলে কয়েকজন যুবক। এরপর তাকে মারধর করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পুলিশ ইতিমধ্যে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। 

স্থানীয় সূত্রে জানা গেছে -ধান কাটা এবং অন্য কিছু কাজ করার জন্য কয়েকজন যুবক গতকাল বীরভূম থেকে বড়ঞা থানার রানীপুর গ্রামে এসেছিলেন। কিন্তু তাঁদের কাজ না হওয়ায় বিকেল নাগাদ একটি বাড়ির ছাদে বসে দুই বন্ধু গল্প করছিলেন। সেই সময়েই এক শ্রমিকের পাঁচ বছরের মেয়েকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয় বলে অভিযোগ উঠেছে। 

ধর্ষিতা ওই নাবালিকার বাবার এক বন্ধু বলেন, 'গতকাল আমরা বীরভূম থেকে কাজ করতে এসেছিলাম। কিন্তু আমাদের কাজ না হওয়ায় বিকেল নাগাদ বন্ধুর সঙ্গে একটি বাড়ির ছাদে বসে গল্প করছিলাম। সেই সময় হঠাৎ দেখতে পাই এক যুবক আমার বন্ধুর বছর পাঁচেকের মেয়েকে কোলে করে তুলে নিয়ে কোথাও যাচ্ছে।' 
 
তিনি বলেন, 'ঘটনাটি দেখতে পেয়েই আমি বন্ধুকে জানাই এবং আমরা দু'জনেই দ্রুত ওই বাড়ির ছাদ থেকে নেমে এসে নাবালিকার খোঁজ শুরু করি। আশেপাশের লোকজনকে জিজ্ঞাসা করে আমরা জানতে পারি আমার বন্ধুর মেয়েকে পাশে একটি জঙ্গলের ধারে পরিত্যক্ত একটি বাড়ির দিকে নিয়ে যাওয়া হয়েছে। এরপর সেই এলাকায় গিয়ে আমরা ওই যুবককে বন্ধুর মেয়ের সঙ্গে 'অপকর্ম' করার সময় হাতেনাতে ধরে ফেলি।' 
 
যুবককে ধরার পর স্থানীয় লোকজন তাকে ব্যাপক মারধর করে। ঘটনার খবর পেয়ে পুলিশ এলাকায় পৌঁছে তাকে উদ্ধার করে। রাতেই  ওই নাবালিকাকে অচৈতন্য অবস্থায় কান্দি মহকুমা হাসপাতাল এনে ভর্তি করানো হয়। হাসপাতাল সূত্রে জানা গেছে নাবালিকার অবস্থা যথেষ্ট সঙ্কটজনক।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া