সোমবার ২৫ মে ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | Hooghly: দু'হাত ছাড়াই স্বাভাবিক, বিশ্ব প্রতিবন্ধী দিবসে দৃষ্টান্ত পান্ডুয়ার ছোট্ট সায়ন

Pallabi Ghosh | ০৩ ডিসেম্বর ২০২৩ ১৩ : ৩৪Pallabi Ghosh
মিল্টন সেন, হুগলি: কথায় আছে মানুষ অভ্যাসের দাস। সেই কথা যে সত্য তা বাস্তবে প্রমাণ করেছে ছোট্ট সায়ন। দুই হাত নেই, তবু সে আর পাঁচজনের মতোই। লেখাপড়া থেকে খাওয়া দাওয়া সবই চলছে। দুই পা ব্যবহার করে সে অনায়াসেই মিটিয়ে ফেলছে তার দৈনন্দিন জীবনের যাবতীয় চাহিদা। পান্ডুয়া থানার অন্তর্গত পোটবা গ্রামের দীপঙ্কর মুর্মু এবং প্রতিমা মুর্মুর ছোট ছেলে সায়ন। দুই হাত ছাড়াই তার জন্ম হয়েছিল। জন্মের সময় ছেলের হাত নেই দেখে প্রথমে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন মুর্মু দম্পতি। মন খারাপ হয়েছিল তবে ভগবানের সৃষ্টি ধরে নিয়ে সেই মন খারাপ ভুলেছেন। তবে থেমে থাকেননি প্রতিমা দেবী। আর পাঁচ জনের মতো ছেলেকে সব কাজে পারদর্শী করে তুলতে করেছেন অক্লান্ত পরিশ্রম। শিখিয়েছেন পা ব্যবহার করে যাবতীয় কাজ করা। নিয়মিত অভ্যাস করিয়েছেন। বর্তমানে দৈনন্দিন কাজে সকলের মতোই সমান পারদর্শী সায়ন। এখন সে স্থানীয় রানাগড় উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র। এখন সে নিয়মিত দাদার সঙ্গে স্কুলে যায়। আবার কখনও সময় পেলে মা তাকে স্কুকে দিয়ে আসেন। পড়াশোনায় বেশ ভাল, তাই স্কুলেও বেশ নাম সায়নের। ক্রিস্টিয়ানো রোনাল্ডোর ভক্ত সে। ভালবাসে ফুটবল খেলা। খেলা দেখার পাশাপাশি পড়াশোনার প্রতি তার খুব ঝোঁক। তার পর বিষয় বাংলা, আর সেটা পড়তেও খুব ভালবাসে সে। প্রতিমা দেবীর ইচ্ছা বড় হয়ে তার ছেলে শিক্ষকতা করুক। সব সময় হাসিখুশি থাকা সায়ন বলে, "আগে পড়া শেষ করি তারপর তো ওসব নিয়ে ভাবব।"
প্রতিমা দেবী বলেছেন, হাত না থাকায় ছোট বেলায় প্রায় কোনও কাজই করতে পারত না সায়ন। তিনি তাকে শিখিয়েছেন, কীভাবে পায়ের আঙুল দিয়ে পেন ধরে লিখতে হয়। পায়ের আঙুলে চামচ ধরে কী করে খেতে হয়। ছোটোবেলা থেকে অভ্যাস করিয়েছেন। ছেলেকে শেখাতে অনেক পরিশ্রম করেছেন। এখন সব কাজ সায়ন নিজেই করতে পারে। তবুও তার চিন্তা হয়, হাত নেই তাই সায়ন বড় হয়ে অনেক কাজ নিজে করতে পারবে না। অন্যের ভরসায় থাকতে হবে। তবে তিনি চান আরও ভাল পড়াশোনা করে ভবিষ্যতে সায়ন শিক্ষক হোক।

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া