রবিবার ১০ মে ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | 'ঘর পেলে ঘর বাঁধব', বিডিও-র কাছে আবেদন প্রৌঢ়ের

Pallabi Ghosh | ০৭ ডিসেম্বর ২০২৪ ২৩ : ৪৩Pallabi Ghosh

আজকাল ওয়েবডেস্ক: 'বিয়ে করতে চাই', এমন আবেদন নিয়ে সটান বিডিও-র কাছে হাজির মধ্য পঞ্চাশের এক ব্যক্তি। আর এমন অদ্ভুত আবদার শুনে অবাক হয়ে গেলেন খোদ বিডিও। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের বেলডাঙ্গা -১ ব্লকে। 

আবেদনকারীর দাবি, সরকারি যোজনায় তিনি এখনও কোনও ঘর পাননি। থাকতে হয় পাটকাঠির চালা দেওয়া মাটির বাড়িতে। তাই কোনও মহিলা তাঁকে বিয়ে করতে চাইছেন না। বিডিওর কাছে আবেদনকারীর করজোড়ে নিবেদন, তাঁর জন্য যেন আবাস যোজনা প্রকল্পে একটি ঘর বরাদ্দ হয়। তাহলেই শেষ বয়সে এসে বিয়ের শখ পূরণ হবে তাঁর। 

বেলডাঙার বেগুনবাড়ি গ্রাম পঞ্চায়েতের কাজীশাহ গ্রাম। সেখানেই স্ত্রী এবং সন্তানদের নিয়ে এক সময় ভরা সংসার ছিল আব্দুর শুকুর মোল্লার। কিন্তু বছর দশেক আগে দীর্ঘ রোগ ভোগের পর স্ত্রী মারা গেছেন। সন্তানরাও বিভিন্ন কারণে বাবাকে আর নিজেদের বাড়িতে থাকতে দেন না। তাই পঞ্চাশ পেরিয়ে আব্দুর শুকুরের মাথা গোঁজার ভরসা পাটকাঠির চালা দেওয়া আর বাঁশের বেড়া দিয়ে ঘেরা একটি কুঁড়ে ঘর। 

তবে বয়স বাড়লেও আব্দুরের এখনও বিয়ে করতে চান। বাকি জীবনটা কাটানোর জন্য এখন নতুন এক সঙ্গিনী খুঁজছেন তিনি। তাঁর দাবি, নতুন কয়েকজন সঙ্গিনী পছন্দ হলেও কুঁড়েঘর দেখে কেউ তাঁকে বিয়ে করতে চাইছেন না। তাই বিডিওর শরণাপন্ন হয়ে পড়েছেন তিনি। 
 
আব্দুর বলেন, 'বহুবার বিভিন্ন স্তরে আবেদন করেও সরকারি প্রকল্পে ঘর পাইনি। তাই বিডিও সাহেবের শরণাপন্ন হলাম। তিনি যদি সরকারি প্রকল্পে একটি ঘরের ব্যবস্থা করে দেন তাহলে আমার বিয়ে হতে পারে। আমার  পাটকাঠির চালা দেওয়া ঘর দেখে কেউ আমাকে বিয়ে করতে চাইছেন না। সরকারি প্রকল্পে যদি একটি ঘর পাই তাহলে হয়তো আমার বিয়ে হবে। বিডিও সাহেব আশ্বাস দিয়েছেন ঘর পাওয়ার বিষয়টি তিনি দেখবেন।'

তবে আব্দুরের অদ্ভুত এমন দাবি শুনে যথেষ্টই অবাক হয়েছেন বেলডাঙা-১ ব্লকের বিডিও রথীন্দ্রনাথ অধিকারী। তিনি জানান, 'বিয়ে করার জন্য ঘর প্রয়োজন এমন আবেদন নিয়ে আগে কেউ আমার কাছে আসেননি। তবে ওই ব্যক্তির নাম আবাস যোজনায় যোগ্য গৃহ প্রাপকদের যে তালিকা সম্প্রতি প্রকাশিত হয়েছে তাতে নেই। তাঁকে বলা হয়েছে সার্ভের সময় নাম তুলতে এবং ঘর পাওয়ার জন্য একটি আবেদন পত্র আমার অফিসে জমা দিতে।' 

এখন এটাই দেখার আব্দুর আবেদন পত্র জমা দেওয়ার কতদিন পর তা মঞ্জুর হয় এবং কবেই বা তিনি ঘর পান। ঘর পেলে 'ঘর বাঁধবেন'এই আশাতে বুক বেঁধে রয়েছেন মধ্য পঞ্চাশের আব্দুর।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া