রবিবার ১০ মে ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | নদী এবং পরিবেশ সচেতনতার বার্তা, ফারাক্কা থেকে নদীপথে কলকাতায় যাত্রা এনসিসি ক্যাডেটদের

Kaushik Roy | ০৭ ডিসেম্বর ২০২৪ ২০ : ৩১Kaushik Roy

আজকাল ওয়েবডেস্ক: নদীর গুরুত্ব এবং গঙ্গা ও ভাগীরথীর জলকে দূষণমুক্ত রাখার বার্তা নিয়ে শনিবার সকালে মুর্শিদাবাদ জেলার ফারাক্কার লক চ্যানেল জেটিঘাট থেকে শুরু হল এনসিসি ক্যাডেটদের বিশেষ যাত্রা। আগামী ২০ ডিসেম্বর এই যাত্রা শেষ হবে কলকাতায়। এই যাত্রায় অংশগ্রহণ করছেন এনসিসির ৪৮ জন পুরুষ এবং ৪২ জন মহিলা সদস্য। এনসিসি সূত্রে খবর, পরিবেশ সচেতনতার বার্তা নিয়ে অক্টোবর মাসের মাঝামাঝি সময় থেকে ত্রিবেনী সঙ্গম থেকে এই যাত্রা শুরু হয়েছিল।

 

 

এরপর বিহার, উত্তরপ্রদেশ ঘুরে ষষ্ঠ এবং শেষ পর্যায়ের এই যাত্রা শনিবার থেকে পশ্চিমবঙ্গে শুরু হয়েছে। আগামী কয়েক দিনে গঙ্গা এবং ভাগীরথীর প্রায় ১২ টি ঘাটে এই যাত্রা গিয়ে থামবে এবং সেখানে সাধারণ মানুষের মধ্যে পরিবেশ সচেতনতার বার্তা ছড়িয়ে দেবেন এনসিসি-র ক্যাডেটরা। এনসিসি-র ২ বেঙ্গল ন্যাভাল ইউনিট-এর ইন্সট্রাক্টর গোপালচন্দ্র সাহা বলেন, ‘ভারত নদী মাতৃক দেশ। যুগ যুগ ধরে বিভিন্ন নদী আমাদের লালন পালন করছে। আমাদের সকলের দায়িত্ব আগামী প্রজন্মের জন্য এই নদীগুলোকে সুস্থ ভাবে বাঁচিয়ে রাখা। নদীকে প্লাস্টিক, সাধারণ বর্জ্য এবং শিল্প বর্জ্য থেকে রক্ষা করা আমাদের উদ্দেশ্য’।

 

 

তিনি আরও জানান, আগামী ২০ ডিসেম্বর নদী বক্ষে এই সচেতনতা যাত্রা কলকাতায় শেষ হওয়ার আগে নবদ্বীপ, কালনা, চুঁচুড়া, কল্যাণীর মতো বিভিন্ন জায়গায় এনসিসি ক্যাডেটরা নৌকা নিয়ে গিয়ে থামবেন। সেখানে যেমন তাদের বিভিন্ন গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থান ঘুরিয়ে দেখানো হবে, এর পাশাপাশি এনসিসি ক্যাডেটরা সাধারণ মানুষের মধ্যে পরিবেশ সচেতনতার বার্তা পৌঁছে দেবেন এবং নদীকে কিভাবে দূষণমুক্ত রাখা যায় তার প্রচার করবেন।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া