রবিবার ১০ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Mamata Banerjee to visit Digha to take a stock of jagannath temple construction

রাজ্য | শেষ পর্যায়ে জগন্নাথ মন্দির নির্মাণের কাজ, খতিয়ে দেখতে দিঘা যাচ্ছেন মুখ্যমন্ত্রী, করবেন প্রশাসনিক বৈঠক

Reporter: AD | লেখক: অভিজিৎ দাস ০৭ ডিসেম্বর ২০২৪ ১৯ : ১৭Abhijit Das

আজকাল ওয়েবডেস্ক: দিঘায় যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। শেষ পর্যায়ের জগন্নাথ মন্দিরের কাজ খতিয়ে দেখার পাশাপাশি সেখানে তিনি একটি প্রশাসনিক বৈঠক করবেন বলে জানা গিয়েছে। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, আগামী ১০ ডিসেম্বর মুখ্যমন্ত্রী দিঘায় যাবেন।

মুখ্যমন্ত্রীর এই সফর ঘিরে পূর্ব মেদিনীপুরে প্রশাসনিক তৎপরতা তুঙ্গে। শুক্রবার এই বিষয়ে একটি প্রশাসনিক বৈঠক হয়। প্রশাসনের একটি সূত্র জানায়, হেলিকপ্টারে দিঘায় আসছেন মুখ্যমন্ত্রী। রবিবার পরীক্ষামূলকভাবে হেলিকপ্টার চালিয়ে দেখে নেওয়া হবে। অন্যদিকে জগন্নাথ মন্দির ঘিরে আকর্ষণ তুঙ্গে। দিঘা চৈতন্য গেট তৈরির কাজ বা মাসির বাড়ি, অর্থাৎ পুরনো জগন্নাথ মন্দিরের সবটাই সাজানোর কাজ চলছে। চলতি বছরের মাঝামাঝি এই মন্দিরের উদ্বোধন হওয়ার কথা থাকলেও সংশ্লিষ্ট ঠিকাদার সংস্থা কাজের প্রয়োজনে কিছুটা সময় চেয়ে নেয়। 

জানা গিয়েছে, মন্দির ছাড়াও ভোগ গৃহ, আশ্রয় কুঠি ও অন্যান্য দিকগুলি নিখুঁতভাবে গড়ে তোলার জন্য সময় লাগছে। স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে, কবে হবে এই মন্দিরের উদ্বোধন? জানা গিয়েছে, মুখ্যমন্ত্রী খতিয়ে দেখার পর প্রশাসন ও নির্মাণকারী সংস্থার মধ্যে এক বৈঠকের পর সেই বিষয়টি ঠিক হবে। এদিকে মুখ্যমন্ত্রীর সফরে যাতে কোনও বিতর্ক সৃষ্টি না হয় সেজন্য প্রশাসনের তরফে নেওয়া হচ্ছে একাধিক পদক্ষেপ। মাইকিং করে ঘোষণা করা হচ্ছে যত্রতত্র ময়লা ফেলা বা গরু ছেড়ে রাখা যাবে না। ফুটপাতে যেখানে সেখানে যেমন দোকান বসানো যাবে না তেমনি বিচের উপর দিয়ে ঘোড়া ছুটিয়ে যাওয়া যাবে না।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া