সোমবার ১১ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Kaushik Roy | ০৭ ডিসেম্বর ২০২৪ ১৬ : ৪২Kaushik Roy
আজকাল ওয়েবডেস্ক: বাংলাদেশের টানা অশান্তির জেরে সীমান্তে নজরদারি বাড়াচ্ছে বিএসএফ। ভারত- বাংলাদেশ সীমান্তের খোলা অংশে কাঁটাতার দেওয়ার পরিকল্পনা শুরু হয়েছে। সেই পরিকল্পনার অঙ্গ হিসেবে শনিবার সকালে স্বরূপনগরের সোনাই নদীর তীরে কাঁটাতার দিতে গেলে বিজিবি বাধা দেয় বলে অভিযোগ। তার জেরে দু' দেশের সীমান্তরক্ষীদের মধ্যে সাময়িক উত্তেজনা ছড়ায়। দুপুরে দু'দেশের মধ্যে ফ্ল্যাগ মিটিং-এর সম্ভাবনা রয়েছে। উত্তর ২৪ পরগনার স্বরূপনগর থানার বিথারিয়া হাকিমপুর গ্রাম পঞ্চায়েতের হাকিমপুর এলাকা উপর দিয়ে ভারত-বাংলাদেশ সীমান্ত বরাবর বয়ে গিয়েছে সোনাই নদী।
ওই নদীর বেশ কয়েক কিলোমিটার দীর্ঘ পথে কোনও কাঁটাতার নেই। বিএসএফের ১৪৩ নম্বর ব্যাটেলিয়ানের জওয়ানরা শনিবার সকালে নদী বরাবর জিরো পয়েন্টে কাঁটাতার দেওয়ার জন্য কাজ শুরু করেছিলেন। আমুদিয়া থেকে আরসিকাটি পর্যন্ত প্রায় ৬ কিলোমিটার কাঁটাতার দেওয়ার কাজ শুরু হয়েছিল। সেই সময় বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী অর্থাৎ বিজিবি তাতে বাধা দেয় বলে অভিযোগ। তারপর বিএসএফ ও বিজিবির আধিকারিকদের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়। কাঁটাতার দেওয়ার সময় আন্তর্জাতিক সীমান্ত আইন মানা হয়নি বলে বিজিবি অভিযোগ তোলে।
তারা দু'দেশের সীমান্ত নির্দেশক স্তম্ভ থেকে ১৫০ মিটার ভিতরে গিয়ে কাঁটাতারের বেড়া দেওয়ার কথা বলে। বিএসএফের পক্ষ থেকে বলা হয়, তারা আন্তর্জাতিক আইন মেনেই কাঁটাতার দেওয়ার কাজ শুরু করেছে। দু'দেশের সীমান্তরক্ষী আধিকারিকদের মধ্যে বেশ কিছুক্ষণ বাগবিতণ্ডা চলে। তারপর কাঁটাতারের বেড়া দেওয়ার কাজ বন্ধ হয়ে যায়। শেষ পাওয়া খবরে জানা গিয়েছে, দু'দেশের সীমান্তরক্ষী বাহিনী ফ্ল্যাগ মিটিং করার সিদ্ধান্ত নিয়েছে। ওই মিটিংয়ে আন্তর্জাতিক সীমান্ত আইন নিয়ে দু'দেশের মধ্যে আলোচনা হবে। তারপর কাঁটাতারের বেড়ার কাজ শুরু হবে।
প্রসঙ্গত, বাংলাদেশের সম্প্রতিক অশান্তির ঘটনায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী নজরদারি বাড়িয়েছে। ভারত-বাংলাদেশ সীমান্তের বেশিরভাগ জায়গায় কাঁটাতারের বেড়া থাকলেও জলসীমান্তগুলো এখনও উন্মুক্ত রয়েছে। বসিরহাট মহকুমা স্বরূপনগর থেকে হিঙ্গলগঞ্জ থানার শামসেরনগর পর্যন্ত স্থলসীমান্ত রয়েছে ৪৫ কিলোমিটার। জলসীমান্ত রয়েছে ৫০ কিলোমিটার। সীমান্তরক্ষী বাহিনী জল ও স্থল দুই সীমান্তেই নজরদারি বাড়িয়েছে। সীমান্তের খোলা অংশে কাঁটাতার দেওয়ারও ভাবনাচিন্তা চলছে। সেই পরিকল্পনার অঙ্গ হিসেবে সোনাই নদীর তীরে কাঁটাতার দেওয়ার কাজ শুরু হয়েছিল। বিজিবির বাধায় আপাতত তা স্থগিত হয়ে গেল।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার