সোমবার ১১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

train halted in bongaon section

রাজ্য | রেললাইনে ফাটল, বনগাঁ শাখায় সাময়িক ব্যাহত ট্রেন চলাচল

Rajat Bose | ০৭ ডিসেম্বর ২০২৪ ১৬ : ৩১Rajat Bose

আজকাল ওয়েবডেস্ক:‌ শনিবার সাতসকালে যাত্রী ভোগান্তি। বনগাঁ স্টেশনের আগে রেললাইনে ফাটল দেখা দিয়েছে। তার জেরে শনিবার সকালে বেশ কিছুক্ষণ ধরে ট্রেন চলাচল বন্ধ থাকে ওই শাখায়। ফলে ওই সময়ের মধ্যে বনগাঁ স্টেশন থেকে কোনও ট্রেন বেরোতে পারেনি বা ঢুকতেও পারেনি। 


জানা গেছে, শনিবার সকালে বনগাঁ স্টেশনে ঢোকার মুখে রেললাইনে ফাটল চোখে পড়ে রেলকর্মীদের। সকাল ৯টা ৫০ মিনিটে মাঝেরহাট যাওয়ার একটি লোকাল ট্রেন বেরিয়ে যাওয়ার পর থেকে শুরু হয় ফাটল সারানোর কাজ। তার পর থেকে আর কোনও ট্রেন যাওয়া–আসা করেনি। রেল সূত্রে খবর, আপ এবং ডাউন দুই লাইনেই ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে। 


ব্যস্ত সময়ে ট্রেন পরিষেবা বন্ধ থাকায় বনগাঁ–শিয়ালদহ লাইনের যাত্রীরা অসুবিধায় পড়েছেন। অনেকে ট্রেনের আশা ছেড়ে বিকল্প পথ ধরেছেন। আবার অনেকে পরিষেবা স্বাভাবিক হওয়ার অপেক্ষায় রয়েছেন। রেল সূত্রে খবর, ঘণ্টাখানেক পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়। 

প্রসঙ্গত, মাস কয়েক আগেই বনগাঁ লাইনে সংস্কার করা হয়েছে। কিন্তু তার পরেও ওই লাইনে প্রায়শই নানা ঘটনা ঘটছে। ট্রেনের যাত্রাপথ কাটছাঁট করায় অশোকনগর স্টেশনে অবরোধ করেছিলেন যাত্রীরা। যদিও সেই সমস্যা মিটেছে। তবে শনিবার আবার দেখা দিল নতুন সমস্যা।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া