রবিবার ০৫ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
দেবস্মিতা | ০৬ ডিসেম্বর ২০২৪ ০২ : ৩৪Debosmita Mondal
মিল্টন সেন,হুগলি: ঠিক যেন রবিনসন স্ট্রিটের ছায়া। মেয়ের দেহ আগলে বসে মা। শুধু শোনা যাচ্ছে কান্নার স্বর। বাড়ির দরজায় লাগানো তালা। এবারের ঘটনাটি হুগলির। সে বার কলকাতায় বাবার দেহ আগলে ছিলেন মানসিকভাবে অসুস্থ ছেলে।
মৃত নাবালিকার নাম অরিত্রী ঘোষ (১৪)। সূত্রে খবর, বাড়িতে থাকতেন শুধু মা আর মেয়ে। নাবালিকা মেয়ে ছিলেন প্রতিবন্ধী। বাবার মৃত্যুর পরে মা, মেয়েকে নিয়ে থাকতেন একাই। মৃত্যু হয়েছে নাবালিকা মেয়ের। অথচ সেই মেয়ের দেহ আগলে রেখেছেন মা। কাউকে ঢুকতে দেননি বাড়িতে। শুক্রবার প্রতিবেশীরা বাড়ি থেকে কান্নার আওয়াজ শুনতে পান। কী হয়েছে দেখতে যেতে দুর্গন্ধ টের পান। অথচ ঢুকতে পারেননি বাড়িতে। এরপরই খবর দেওয়া হয় নাবালিকার কাকাকে। তিনি কাছেই থাকেন। তিনি আসেন। অন্যদিকে প্রতিবেশীরা খবর দেন পুলিশে। চন্ডীতলার পুলিশ এসে বাড়িতে প্রবেশ করে নাবালিকার মৃতদেহ উদ্ধার করে।
নাবালিকার কাকা বিশ্বজিৎ ঘোষ জানিয়েছেন, তাঁর দাদা প্রভাস ঘোষের মৃত্যু হয়েছিল অনেক আগেই। এরপর থেকে বৌদি অপর্না ঘোষ প্রতিবন্ধী মেয়েকে নিয়ে ওই বাড়িতে থাকতেন। ভাইঝি অরিত্রী জন্মের পর থেকে প্রতিবন্ধী। প্রতিবেশী আত্মীয়দের সঙ্গে ভালো সম্পর্ক ছিল না বৌদির। তিনি মাঝে মাঝেই ভাইঝির খোঁজখবর নিতে আসতেন। তাঁর বৌদি মানসিকভাবে অসু্স্থ। সম্প্রতি কয়েকবার ডাক্তার দেখানোর চেষ্টা করেছিলেন। তাতে কোনও লাভ হয়নি। বাড়িতে কাজের লোক ঠিক করে দিয়েছিলেন। কিন্তু বৌদির তা বেশিদিন ভাল লাগেনি। নিজের খেয়ালে নিজেই থাকতেন অপর্ণা দেবী। সবসময় বাড়ির মূল দরজায় তালা ঝুলিয়ে রাখতেন। কাউকে বাড়িতে ঢুকতে দিতেন না। শুক্রবার এক প্রতিবেশী বিশ্বজিৎ ঘোষকে ফোন করে জানান, বাড়িতে বৌদি কান্নাকাটি করছেন এবং বাড়ি থেকে দূর্গন্ধ পাওয়া যাচ্ছে। তিনি খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছে ওই দৃশ্য দেখেন।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার