মঙ্গলবার ০৭ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

Woman arrested with brown sugar worth 2 crores

রাজ্য | পাঁচ বছরের শিশুকে সঙ্গে নিয়ে মাদক পাচারের চেষ্টা, দু'কোটি টাকার ব্রাউন সুগার-সহ গ্রেপ্তার মহিলা

Reporter: AD | লেখক: অভিজিৎ দাস ০৬ ডিসেম্বর ২০২৪ ০০ : ৩৭Abhijit Das

আজকাল ওয়েবডেস্ক: প্রায় দুই কোটি টাকার ব্রাউন সুগার-সহ গ্রেপ্তার মহিলা রেল যাত্রী। শুক্রবার ডাউন কামাখ্যা-পুরী এক্সপ্রেস থেকে ওই মহিলাকে গ্রেপ্তার করে মালদহ জিআরপি থানার পুলিশ।  অভিযুক্তের সঙ্গে পাঁচ বছরের একটি শিশু ছিল।  কামাক্ষা থেকে ব্রাউন সুগারের প্যাকেট ফারাক্কায় নিয়ে যাচ্ছিল অভিযুক্ত মহিলা এমনটাই প্রাথমিক তদন্তে জানতে পেরেছে পুলিশ। শিশুটিকে আপাতত মায়ের সঙ্গে রাখা হয়েছে। শনিবার অভিযুক্তকে আদালতে তোলা হবে। আদালতের পরামর্শে শিশুটিকে কোথায় রাখা হবে তা নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার ডাউন কামাখ্যা-পুরী এক্সপ্রেস মালদহ টাউন স্টেশন পৌঁছলে ট্রেনে তল্লাশি চালাতে শুরু করে মালদহ জিআরপি থানার পুলিশ। সেই সময় জেনারেল কামরা থেকে অভিযুক্তকে আটক করে রেল পুলিশ। তল্লাশি চালিয়ে উদ্ধার হয় ব্রাউন সুগার। মহিলার সঙ্গে থাকা একটি ব্যাগের মধ্যেই রাখা ছিল ব্রাউন সুগারের প্যাকেট। 

মালদহ জিআরপি সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত মহিলার নাম সামিনা খাতুন। স্বামী হজরত আলি। পেশায় দিনমজুর। পুলিশ আরও জানিয়েছে, সামিনা কামাখ্যা থেকে নিউ ফারাক্কা স্টেশন পর্যন্ত যাচ্ছিল। তাঁর বাড়ি মুর্শিদাবাদের সামশেরগঞ্জ থানা এলাকায়। অভিযুক্ত মহিলার কাছ থেকে উদ্ধার হয়েছে প্রায় ৫৯৪ গ্রাম ব্রাউন সুগার। যার বাজার মূল্য দুই কোটি ৪০ লক্ষ টাকা। অভিযুক্ত মহিলাকে শনিবার মালদহ জেলা আদালতের পেশ করবে পুলিশ। এই ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না সে বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। মহিলাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া