সোমবার ১১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | শরণার্থী হয়ে নয়, বাংলাদেশেই মাথা উঁচু করে বাঁচুক হিন্দুরা, সঙ্ঘ প্রভাবিত নতুন সংগঠনের বার্তা এমনই

বিভাস ভট্টাচার্য | ০৬ ডিসেম্বর ২০২৪ ২৩ : ৪৬Kaushik Roy

আজকাল ওয়েবডেস্ক: শরণার্থী হিসেবে বাংলাদেশিদের জন্য এদেশের দরজা হাট করে খুলে যাক সেটা চায় না আরএসএস। বরং পড়শি দেশ বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুরা সেখানেই থাকুক মাথা উঁচু করে এবং অবশ্যই 'হিন্দু' হিসেবে‌। যার জন্য উদ্যোগী হোক ভারত সরকার এবং আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলি। সংঘ সূত্রে জানা গিয়েছে এ খবর। সংঘের মতে, এর আগে বাংলাদেশে যখনই সংখ্যালঘুদের উপর অত্যাচার হয়েছে তখনই প্রাণ বাঁচাতে তাঁরা ছুটে এসেছেন এদেশে। তা সে দেশভাগের পর হোক বা ১৯৭১ সালেই হোক। এমন ঘটনাও ঘটেছে বহু পরিবার সকলকে নিয়ে একসঙ্গে এদেশে আসতে পারেননি। ওই দেশেই রয়ে গিয়েছিল তাঁদের পরিবারের অন্য সদস্যরা। বা যাঁরা এসেছেন তাঁরা জমি-জায়গা সবকিছু ফেলে এদেশে আসতে বাধ্য হয়েছেন। 

 

 

দেখা গিয়েছে, পরে পরিবারের বাকি সদস্যদের খোঁজ করে অনেকেই আর পাননি বা যারা জমি জায়গা ফেলে এসেছিলেন তাঁদের সবকিছু জবরদখল হয়ে গিয়েছে। ওই সূত্রটির মতে, বারংবার এভাবে চাপের কাছে মাথা নত করে ক্ষতি হচ্ছে সেদেশের সংখ্যালঘুদেরই। ফলে সুদুরপ্রসারী এই ধরনের কোনও ক্ষয়ক্ষতির মুখোমুখি নতুন করে যাতে সংখ্যালঘুরা না হন তার জন্যই বাংলাদেশে নিজের জায়গায় তাঁদের থাকা উচিত এবং এর জন্য ভারত সরকার ও বিশ্বের মানবাধিকার সংগঠনগুলির এগিয়ে আসা উচিত। ওই সূত্রটি জানিয়েছে, ইতিমধ্যেই পড়শি দেশের বিভিন্ন স্থানে অত্যাচারিত সংখ্যালঘুরা প্রতিরোধ গড়ে তুলেছেন।  যা ধীরে ধীরে যেখানে যেখানে অত্যাচার হচ্ছে সেইসব জায়গায় ছড়িয়ে পড়ছে। একইসঙ্গে এপারেও এসে পড়েছে পড়শি দেশের উত্তাপ। প্রতিবাদ মিছিল থেকে সভা, সবই হচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানিয়েছেন, বাংলাদেশের ঘটনায় তিনি মর্মাহত। 

 

 

সেইসঙ্গে তিনি প্রস্তাব রেখেছেন কেন্দ্র যেন রাষ্ট্রসংঘের কাছে বাংলাদেশে শান্তি সেনা পাঠানোর আর্জি জানায়।  প্রতিবাদ করেছে রাজ্যের সব রাজনৈতিক দল। তৈরি হয়েছে 'বাঙালি হিন্দু সুরক্ষা সমিতি' নামে একটি সংগঠনের। যেখানে সঙ্ঘের বেশ কয়েকজন কার্যকর্তা আছেন বলে জানা গিয়েছে। আগামী ১০ ডিসেম্বর এই সংগঠনের তরফে ধর্মতলায় একটি মানব বন্ধন কর্মসূচি নেওয়া হয়েছে। সঙ্ঘের ওই সূত্রটি জানিয়েছে, রাজনৈতিক দলের কোনও কর্মসূচিতে অংশগ্রহণের ক্ষেত্রে অনেকের ছুঁৎমার্গ থাকতে পারে। কিন্তু এই সংগঠনের নেতৃত্বে যাঁরা আছেন তাঁরা সরাসরি কোনও রাজনৈতিক দলের নেতা-কর্মী নয়। ফলে আমরা আশাবাদী সকলেই এই পরিস্থিতিতে এগিয়ে আসবেন।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া