সোমবার ১১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | থানার আইসির বেআইনির কাজের অভিযোগ আনলেন তৃণমূল বিধায়ক, আমাকে জানাচ্ছেন না কেন? পাল্টা পুলিশ সুপার

Kaushik Roy | ০৬ ডিসেম্বর ২০২৪ ২৩ : ২৮Kaushik Roy

আজকাল ওয়েবডেস্ক: বেআইনি গ্যাস গোডাউনে সিলিন্ডার বিস্ফোরণের পর বিস্ফোরক আমডাঙার তৃণমূল কংগ্রেস বিধায়ক রফিকার রহমান। শুক্রবার রীতিমতো সাংবাদিক বৈঠক করে তৃণমূল বিধায়ক থানার আইসির বিরুদ্ধে তোপ দেগেছেন। তিনি বলেছেন, 'আইসির মদতেই গোটা আমডাঙায় সমস্ত অপরাধমূলক কাজকর্ম চলছে।' বিষয়টি নিয়ে বারাসতের পুলিশ সুপার প্রতীক্ষা ঝাড়খড়িয়া বলেন, 'সাংবাদিক বৈঠকে নয়, আইসির বিরুদ্ধে কোনও অভিযোগ থাকলে পুলিশ বিভাগে অভিযোগ জানাতে হবে। তাহলে আমরা সেই অভিযোগের তদন্ত করব।' প্রসঙ্গত, বৃহস্পতিবার দুপুরে আমডাঙার সাধনপুর এলাকায় বেআইনি একটি গ্যাস গোডাউনে পরপর সিলিন্ডার বিস্ফোরণ হয়। তাতে আতঙ্কিত হয়ে পড়েন চারপাশের বাসিন্দারা।

 

 

পরে দমকল বিভাগের আধিকারিক ও কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। ঘটনাস্থলে পৌঁছয় পুলিশও। স্থানীয় বাসিন্দারা অভিযোগ তোলেন, পুলিশের মদতেই বেআইনি ওই গ্যাস গোডাউন চলছিল। একই অভিযোগ এবার তুললেন আমডাঙার বিধায়ক রফিকার রহমানও। এদিন তিনি সাংবাদিক বৈঠক করে বলেন, 'সাধনপুরের মতো প্রকাশ্য জায়গায় দিনের পর দিন বেআইনিভাবে একটি গ্যাস গোডাউন চলছে, পুলিশ তা কি জানত না? পুলিশ সবই জানত। আমডাঙা থানা এলাকায় শুধু বেআইনি গ্যাস গোডাউনই নয়, সমস্ত বেআইনি কাজ পুলিশের মদতেই চলছে। থানার আইসি রাজকুমার সরকারের মদতেই গোটা আমডাঙায় অপরাধমূলক কাজকর্ম বাড়ছে।

 

 

বেআইনি গ্যাস গোডাউন থেকে সাট্টা ও জুয়ার রমরমা চলছে। অতীতে আমডাঙা থানায় এমন দুর্নীতিপরায়ণ আধিকারিক আমি কখনও দেখিনি।' আইসি রাজকুমার সরকার অবশ্য বিষয় নিয়ে কোনও মন্তব্য করেননি। বারাসতের পুলিশ সুপার প্রতীক্ষা ঝাড়খড়িয়া বলেন, 'বিধায়ক সাংবাদিকদের বলেছেন। তিনি আমার কাছে কোনও অভিযোগ করেননি। আইসির বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ থাকলে আমরা নিশ্চয়ই বিভাগীয় তদন্ত করব।' প্রসঙ্গত, বিধায়ক রফিকার রহমান অতীতেও আমডাঙা থানার আইসির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলেছিলেন। পূর্বতন আইসি অঞ্জন দত্তের বিরুদ্ধেও তিনি দুর্নীতির অভিযোগ তুলে সরব হয়েছিলেন।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া