সোমবার ১১ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Kaushik Roy | ০৬ ডিসেম্বর ২০২৪ ২২ : ৩৩Kaushik Roy
কৌশিক রায়
বারুইপুর ফাস্ট ট্র্যাক কোর্টে নজিরবিহীন ঘটনা। জয়নগরের কুলতলিতে নাবালিকা ধর্ষণ এবং খুনের মামলায় দোষীর ফাঁসির সাজা ঘোষণা করেছে আদালত। উল্লেখযোগ্য বিষয়, ভারতীয় ন্যায় সংহিতা চালু হওয়ার পরে পকসো আইনে এটাই প্রথম ফাঁসির সাজা ঘোষণা হল গোটা দেশের মধ্যে। এমনটাই জানাচ্ছেন সরকারি আইনজীবী বিভাস চ্যাটার্জি। তিনি বলেন, ‘যতটুকু জানি, ন্যায় সংহিতা চালু হওয়ার পর দেশে এটাই প্রথম পকসো আইনে ফাঁসির সাজা। পুলিশ ২১ দিনের মাথায় চার্জশিট জমা দেয়।
এই মামলায় ৩৬ জন সাক্ষী ছিল। বিচারপর্বের শেষে ৬১ দিনের মাথায় দোষী সাব্যস্ত করে আদালত। ঠিক তার পরের দিন ৬ ডিসেম্বর, শুক্রবার দোষীর ফাঁসির সাজা ঘোষণা করা হল। এই রায় গোটা দেশে শিশু সুরক্ষার ক্ষেত্রে একটা উদাহরণ হয়ে থাকবে’। উল্লেখ্য, জয়নগরের ঘটনায় বৃহস্পতিবারেই অভিযুক্ত মুস্তাকিন সর্দারে দোষী সাব্যস্ত করে আদালত। জানানো হয়, শুক্রবার সাজা ঘোষণা করা হবে। বৃহস্পতিবারেই দোষীর ফাঁসির সাজা হোক এমন আবেদন করেছিলেন নির্যাতিতা নাবালিকার বাবা। শুক্রবার ফাঁসির সাজা ঘোষণার পর নতুন নজির তৈরি হল বারুইপুর আদালতে।
The accused in the case involving the brutal rape and murder of a minor girl in Joynagar on 4.10.24 has been sentenced to death today by the POCSO court at Baruipur just within 62 days of the ghastly incident. Conviction and capital punishment in such a case in just over two…
— Mamata Banerjee (@MamataOfficial) December 6, 2024
এই রায়ের পর নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। উল্লেখ্য, রাজ্যে মহিলাদের সুরক্ষা বাড়াতে এবং এই ধরনের ঘটনায় রাশ টানতে অপরাজিতা বিল আনার প্রস্তাব আনা হয়েছিল বিধানসভায়। তবে রাজ্যপাল সই না করায় তা এখনও আইনে পরিণত হয়নি। তার মধ্যেই ফাস্ট ট্র্যাক কোর্টের এই রায়ের পর মুখ্যমন্ত্রী লেখেন, ‘আমি রাজ্য পুলিশ এবং বিচারব্যবস্থার সঙ্গে যারা যুক্ত প্রত্যেককে অভিনন্দন জানাই। মহিলাদের ওপর যেকোনো অত্যাচারের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স রয়েছে। ঘটনার দু’মাসের মধ্যে সাজা ঘোষণা রাজ্যের ইতিহাসে অভূতপূর্ব’।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার