সোমবার ১১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

TheArcArt

রাজ্য | ব্যাঙ্কের লাইনে আর সময় নষ্ট করতে হবে না, মুর্শিদাবাদে পুলিশকর্মীদের জন্য চালু নতুন ব্যবস্থা 

Reporter: AD | লেখক: অভিজিৎ দাস ০৬ ডিসেম্বর ২০২৪ ২২ : ০৮Abhijit Das

আজকাল ওয়েবডেস্ক: পরিবারের পরিজনের চিকিৎসা, বাড়ি তৈরি বা সন্তানের উচ্চশিক্ষার অর্থ জোগাতে মুর্শিদাবাদের জঙ্গিপুরে কর্মরত পুলিশের যে কোনও স্তরের কর্মীকে আর ব্যাঙ্কে গিয়ে ঋণ নেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে সময় নষ্ট করতে হবে না। শুক্রবার থেকে চালু জেলার পুলিশকর্মীদের জন্য চালু হল নতুন ব্যবস্থা। 
 
জঙ্গিপুরের পুলিশ সুপার আনন্দ রায়ের উদ্যোগে শুক্রবার থেকে আনুষ্ঠানিকভাবে পথ চলা শুরু করল 'জঙ্গিপুর পুলিশ জেলা এমপ্লয়িজ ক্রেডিট কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড'। এই সমবায় ব্যাঙ্কের উদ্বোধন করেন পুলিশ সুপার। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মহম্মদ নাসিম-সহ পুলিশ জেলার সমস্ত শীর্ষ আধিকারিকেরা। পুলিশ সুপার এ দিন নিজে এই ব্যাঙ্কের সদস্যপদ গ্রহণ করেন। 

দীর্ঘদিন ধরেই জঙ্গিপুর পুলিশ জেলার বিভিন্ন থানাতে কর্মরত বিভিন্ন স্তরের পুলিশকর্মীদের জন্য এই সমবায় ব্যাঙ্ক চালু করার পরিকল্পনা চলছিল। পুলিশ কর্মীরাই এখন থেকে এই ব্যাঙ্কের দৈনন্দিন কাজকর্ম চালাবেন বলে জানা গিয়েছে। 
 
পুলিশ সুপার জানান, "ব্যাঙ্কের পথ চলার শুরুতেই প্রায় ৭০০ কর্মী সদস্যপদ গ্রহণ করেছেন। আরও প্রায় ৩০০ কর্মীর সদস্যপদ দ্রুত অনুমোদন করা হবে। এই ব্যাঙ্ক থেকে পুলিশকর্মীরা বাণিজ্যিক ব্যাঙ্কের থেকে কম সুদে ঋণ পাবেন।"
 
তিনি আরও বলেন, "নতুন শুরু হওয়া এই ব্যাঙ্কে মূলধন কম থাকায় এখন কেউ ঋণ নিতে চাইলে সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাঙ্ক থেকে সেই টাকা অনুমোদন করা হবে। বছর খানেকের মধ্যে আমাদের সদস্যদের টাকা জমা পড়ে এই ব্যাঙ্কের মূলধন বেড়ে উঠলে আর সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাঙ্ক থেকে ঋণ দেওয়ার প্রয়োজন হবে না।"
  
নিজেদের জন্য সমবায় ব্যাঙ্ক  চালু হওয়ায় খুশির সকল স্তরের পুলিশকর্মীরা। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত একাধিক পুলিশকর্মী জানান, মুর্শিদাবাদে 'জঙ্গিপুর পুলিশ জেলা' দীর্ঘদিন আগে পথ চলা শুরু করলেও এত দিন এখানকার পুলিশকর্মীদের জন্য আলাদা করে কোনও সমবায় ব্যাঙ্ক ছিল না। ফলে ঋণের আবেদন মঞ্জুর করানোর জন্য বার বার ব্যাঙ্কের দরজায় ঘুরতে হত। পুলিশের নিজস্ব ব্যাঙ্ক চালু হওয়াতে এখন আর সেই সমস্যা রইলো না। সকল স্তরের পুলিশ কর্মীরা এর ফলে উপকৃত হবেন।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া