সোমবার ১১ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Kaushik Roy | ০৬ ডিসেম্বর ২০২৪ ২১ : ৫৫Kaushik Roy
আজকাল ওয়েবডেস্ক: জয়নগরে নাবালিকার খুন এবং ধর্ষণের ঘটনায় অভিযুক্তকে ফাঁসির সাজা দিল বারুইপুরের অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট সেশন ফাস্ট ট্র্যাক কোর্ট। ঘটনায় অভিযুক্ত মুস্তাকিন সর্দারকে দোষী সাব্যস্ত করা হয়েছিল বৃহস্পতিবারেই। জানানো হয়েছিল, শুক্রবার সাজা ঘোষণা করা হবে। সেই মতই এদিন অভিযুক্তের ফাঁসির সাজা ঘোষণা করেন বারুইপুর ফাস্ট ট্র্যাক কোর্টের বিচারপতি সুব্রত চ্যাটার্জি। ঘটনার ৬২ দিনের মাথায় সাজা ঘোষণা করল আদালত। উল্লেখ্য, চলতি বছরের ৪ অক্টোবর চতুর্থ শ্রেণীর ছাত্রী জয়নগরের কৃপাখালির বাসিন্দা নাবালিকা নিখোঁজ হয়ে যায়।
বাড়ির লোকের সঙ্গে তল্লাশি চালাতে থাকে স্থানীয় কুলতলি থানার পুলিশ। শেষপর্যন্ত বাড়ির থেকে এক কিলোমিটার দূরত্বের মধ্যেই একটি পুকুর থেকে উদ্ধার হয় নাবালিকার দেহ। রাতেই গ্রেপ্তার করা হয় অভিযুক্ত মুস্তাকিনকে। ঘটনার জেরে ক্ষুব্ধ জনতা পুলিশের গাড়ি ও পুলিশ ফাঁড়িতে আগুন লাগিয়ে দেয়। জনতা-পুলিশ খণ্ডযুদ্ধে জনতার সঙ্গে আহত হন বেশ কয়েকজন পুলিশকর্মী।
পকসো আইনে মামলা রুজু করে ঘটনার তদন্তে ৭ অক্টোবর একটি সিট গঠন করে পুলিশ। তদন্ত করে ঘটনার ২৫ দিনের মাথায় ৩০ অক্টোবর চার্জশিট জমা দেওয়া হয় বারুইপুর আদালতে। শুরু হয় ফাস্ট ট্র্যাক আদালতে বিচার। মামলায় সাক্ষ্য দেন ৩৬ জন। শেষপর্যন্ত সব পক্ষের বক্তব্য শুনে ও তথ্য প্রমাণ খতিয়ে দেখে বৃহস্পতিবার ৫ ডিসেম্বর বারুইপুর পকসো আদালত মুস্তাকিনকে দোষী সাব্যস্ত করে। তারপরের দিনই ফাঁসির সাজা ঘোষণা করল আদালত।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার