সোমবার ১১ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Sumit | ০৬ ডিসেম্বর ২০২৪ ২০ : ০২Sumit Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: শীত পড়তেই গ্রাম-গঞ্জে পৌঁছতে শুরু করেছেন সিনেমার অভিনেতা-অভিনেত্রীরা। সৌজন্যে যাত্রাপালা আসর। মঞ্চের দিকে তাকিয়ে হাজার গ্রামবাসী। ডায়লগ শুনে এই কান্নায় ভাসছেন তো, পরক্ষনেই হাসির হুল্লোড়ে গড়িয়ে পড়ছেন। শীতের বেলা গড়িয়ে সন্ধ্যে নামতেই টিভি ছেড়ে যাত্রাপালায় ভিড় করছেন গ্রামবাসীরা। মানুষের ভিড় দেখে শিল্পীরাও উৎফুল্ল।
একটা সময় গ্রাম বাংলায় যাত্রার সুদিন ছিল। হাওড়া জেলার গ্রামীণ এলাকা আমতা, বাগনান, উলুবেড়িয়া, উদয়নারায়ণপুরে যাত্রা করে গিয়েছেন বহু পেশাদারি যাত্রা অভিনেতা। সেদিনকার স্মৃতি যেন ফিরে এল বৃহস্পতিবার রাতে আমতা থানার খড়িয়পে। কালী পুজো উপলক্ষে কলকাতার চিৎপুরের যাত্রা দলকে এনে যেখানে দু’রাত্রি যাত্রার আয়োজন করা হয়েছে। প্রথম রাতেই অভিনেতা-অভিনেত্রীরা গ্রামবাসীদের মন জয় করে নিয়েছেন। সোয়েটার, টুপি পড়ে এবং গায়ে চাদর ও শাল চাপিয়ে গ্রামবাসীরা দেখলেন শহরের এক ঝাঁক শিল্পী অভিনীত যাত্রাপালা। যেখানে অভিনয় করলেন সিনেমার জনপ্রিয় এক অভিনেতা। তিনি বাংলা সিনেমা প্রেমীদের কাছে অন্য একটি নামে বেশি পরিচিত।
পুজো উৎসবে যাত্রার দিকে ঝুঁকলেন? প্রশ্নের উত্তরে উদ্যোক্তাদের তরফে মৃনাল মান্না আজকাল ডট ইন-কে বলেন, 'দুই শতাব্দী প্রাচীন পুজোয় বাংলার লোক সংস্কৃতির অন্যতম অঙ্গ যাত্রা পালাকে ফিরিয়ে আনতে পেরে অত্যন্ত খুশি। আমরা চেষ্টা করছি এই ঐতিহ্য টিকিয়ে রাখার। এখানকার মঞ্চে সামাজিক এবং পৌরাণিক, দু'ধরনের যাত্রা পালার আয়োজন করা হয়েছে। প্রথম রাতে সামাজিক যাত্রাপালা ব্যাপক সাড়া ফেলল। আশা রাখি দ্বিতীয় রাতেও এমনি আনন্দ দেবে'।
শিক্ষারত্ন পুরস্কারে ভূষিত ও অবসর প্রাপ্ত শিক্ষক অরুণ পাত্র বলেন, 'বাংলার অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী বিনোদনের মাধ্যম এই যাত্রাপালা। একটা সময় ছিল যখন শীতের মরশুমে গ্রাম বাংলায় যাত্রাপালার আসর বসত। মাঠের মাঝে চট ঘেরা ছাউনি আর টিন দিয়ে ঘিরে যাত্রার আসর বসত। মীরার বঁধূয়া, বেহুলা-লক্ষ্মীন্দরের মতো কাহিনি মানুষের মন জয় করেছিল। এখন সময় বদলেছে। মানুষের হাতে-হাতে মোবাইল। ইন্টারনেট ব্যবহার করে সব পেয়ে যাচ্ছে। তারপরেও যাত্রাপালার আয়োজন ও গ্রামবাসীদের উচ্ছ্বাস দেখে অত্যন্ত খুশি হয়েছি। বাংলার প্রাচীন ঐতিহ্য ফিরিয়ে এনেছে ওঁরা। যা অত্যন্ত আনন্দের।'
মোবাইলের মধ্যেই এখন বিনোদনের যাবতীয় রসদ। তারপর তো ঘরে রয়েছে টিভি। এতকিছুর পরেও গ্রামের মানুষজন খোলা মঞ্চে শহরের অভিনেতাদের অভিনয় দেখে হাততালি দিয়ে শুভেচ্ছায় ভরিয়ে দিলেন। জীবনের দুঃখ সাময়িক ভুলে গিয়ে মানুষের উচ্ছাস ও আবেগ দেখে উৎফুল্ল শিল্পীরাও।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার