সোমবার ১১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | ঘরে স্যান্ডউইচ, কেক, পিৎজা বানাবেন? বেকারি সামগ্রী কিনতেই এবার হিমশিম খেতে হবে, জেনে নিন নতুন দামের তালিকা

Kaushik Roy | ০৫ ডিসেম্বর ২০২৪ ০৩ : ৩৭Kaushik Roy

আজকাল ওয়েবডেস্ক: এমনিতেই মূল্যবৃদ্ধির ঠেলায় পকেটে টান পড়েছে মধ্যবিত্তের। চাল, ডাল সহ আলু, পেঁয়াজ, শাকসবজির দামের ঠেলায় কার্যত নাভিশ্বাস ওঠার জোগাড়। তার মধ্যেই আরও এক বড় খবর। রবিবার থেকেই ৩০-৩৫% দাম বৃদ্ধি পাচ্ছে পাউরুটি, কেক, বিস্কুট, প্যাটিস, পিৎজা সহ একশো রকম বেকারি প্রোডাক্টের। আনুষ্ঠানিক ভাবে এই মূল্য বৃদ্ধির বিষয়টি জানিয়েছে পশ্চিমবঙ্গ বেকার্স কো-অর্ডিনেশন কমিটি। তাঁদের বক্তব্য, এই ১০০ রকম খাদ্য বস্তুর কাঁচামালের দাম বৃদ্ধির কারণেই দু'বছরের ব্যবধানে ফের দামে তফাৎ আনা হচ্ছে। দাম না বাড়ালে সংকটে পড়বে বেকারি শিল্প ও এর সঙ্গে জড়িত শ্রমিক সমাজ। বতর্মানে রাজ্যজুড়ে পাঁউরুটির দাম ৪০০ গ্রাম প্রতি ৩২ টাকা। বৃদ্ধি পেয়ে তা  ৩৬ টাকা হচ্ছে।

 

 

প্রতি ২০০ গ্রাম ১৬ টাকা থেকে ১৮ টাকা, এবং প্রতি ১০০ গ্রাম ৮.৫০ টাকা থেকে ৯ টাকা হচ্ছে। আগামী ৮ ডিসেম্বর রবিবার থেকে এই দাম কার্যকর হবে। পশ্চিমবঙ্গ বেকার্স কো-অর্ডিনেশন কমিটির সাধারণ সম্পাদক শেখ ইসমাইল হোসেন বলেন, ‘পাঁউরুটি ও বেকারিজাত দ্রব্যের উৎপাদনের কাঁচামালের দাম ভয়াবহভাবে বেড়ে যাওয়ায় পাঁউরুটি সহ বেকারি জাত সমস্ত পণ্যের মূল্যবৃদ্ধি ঘোষণা করছে। কাঁচামালের দাম এতটাই বেড়েছে যে পুরনো দামে তৈরি করা এবং বিক্রি করাটা অসম্ভব হয়ে দাঁড়াচ্ছে’। 

 

 

২০২২ সালের তুলনায় গত দু’বছরে ময়দা, চিনি, ডালডা, তেল, পলিথিন ব্যাগ, জ্বালানি কাঠের দাম বেড়েছে অনেকটাই। এমনকি, বেকারি শিল্পে ব্যবহৃত কেমিক্যাল গুলেটিন, ক্যালশিয়ামের দাম বেড়েছে ২৫%। বিদ্যুৎ খরচ বেড়েছে ৬০%। সংগঠনের সাধারণ সম্পাদক আরও জানান, ‘আমাদের সংগঠনের সঙ্গে যুক্ত প্রায় তিন হাজার বেকারিতে ওতপ্রোতভাবে প্রায় পাঁচ লক্ষ মানুষ জীবিকা নির্বাহ করছেন। প্রতিদিন কলকাতাতে চার লক্ষ এবং গোটা রাজ্যে প্রায় ১০ লক্ষ পাউন্ড পাউরুটি আমরা বিক্রি করে থাকি। ফলে এই শিল্পকে বাঁচিয়ে রাখতে এবং শিল্পের সঙ্গে জড়িত শ্রমিকদের পরিবারকে বাঁচিয়ে রাখতে আমরা দাম বৃদ্ধির পথে হাঁটতে বাধ্য হয়েছি’।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া