সোমবার ১১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | বাড়ির খাটে বসে টিভি দেখছিল বছর ছয়েকের শিশু, হঠাৎই মৃত্যু, চাঞ্চল্য চন্দননগরে

Kaushik Roy | ০৫ ডিসেম্বর ২০২৪ ০২ : ০৪Kaushik Roy

মিল্টন সেন: চন্দননগরে শিশু মৃত্যু ঘিরে ধোঁয়াশা। পরিবারের দাবি, ডাকাতির উদ্দেশ্যে শ্বাসরোধ করে খুন করা হয়েছে শিশুকে। তবে মৃতের শরীরে কোনও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। পুলিশ সূত্রে খবর, ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টেও খুনের কোনও প্রমাণ মেলেনি। বুধবার সন্ধ্যায় ঘটনাটি ঘটে চন্দননগরের কুন্ডুঘাট এলাকায়। স্থানীয় বাসিন্দা নবকুমার বিশ্বাস ও তনুশ্রী বিশ্বাসের ছ’বছরের ছেলে নিখিল বিশ্বাস সন্ধ্যায় বাড়িতে একা ছিল। বিছানায় বসে টিভিতে কার্টুন দেখছিল সে। ওই বিছানাতেই তাকে মৃত অবস্থায় পাওয়া যায়।

 

 

নবকুমার বাবু কলকাতা কর্পোরেশনের পাম্প অপারেটর। বুধবার সকালে তিনি কাজে বেরিয়ে গিয়েছিলেন। দুপুরে ছেলেকে একা রেখে মেয়েক স্কুল থেকে আনতে গিয়েছিলেন নিখিলের মা। বাড়ি ফিরে দেখেন নিখিল ঘুমিয়ে আছে। উঠছে না দেখে ডাকতে যায় দিদি। তখন সে বুঝতে পারে ভাইয়ের হাত পা ঠাণ্ডা হয়ে গেছে। তড়িঘড়ি চন্দননগর হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক জানান, অনেক আগে মৃত্যু হয়েছে নিখিলের। খবর পেয়ে হাসপাতালে পৌঁছয় পুলিশও। নবকুমার বাবুর অভিযোগ, ডাকাতির উদ্দেশ্যেই তাঁর শিশু পুত্রকে খুন করা হয়েছে। আলমারি খুলে নগদ টাকা, গয়না চুরি যাওয়ার অভিযোগ এনেছেন তিনি। বৃহস্পতিবার দুপুর ১২টা নাগাদ ঘটনার তদন্তে নবকুমার বাবুর বাড়িতে আসেন পুলিশ কমিশনার অমিত পি জাভালগি।

 

 

সঙ্গে ছিলেন ডিসি  চন্দননগর অলকানন্দা ভাওয়াল, আইসি শুভেন্দু ব্যানার্জি, এসিপি ডিডি সহ পদস্থ পুলিশ আধিকারিকের। ঘটনাস্থল ঘুরে দেখার পাশাপাশি কথা বলেন দম্পতির সঙ্গে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে কোথাও খুনের ইঙ্গিত মেলেনি। শিশুটির নিউরো সমস্যা ছিল বলে জানা গিয়েছে। মৃতের মায়ের কাউন্সেলিং করে কথা বলা হয়েছে। ওনার কথা পরিবর্তন হচ্ছে সব সময়। তবে তদন্ত চলবে বলে জানিয়েছে পুলিশ। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে আপাতত তদন্ত চলছে। পরিবারের তরফে চুরির অভিযোগে এফআইআর আনলে তার ভিত্তিতেও তদন্ত করা হবে বলে জানিয়েছে পুলিশ।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া