সোমবার ১১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | অশান্ত বাংলাদেশ, এর মধ্যেই চুক্তি মেনে ভারত থেকে পাঠানো হল মালগাড়ি

Kaushik Roy | ০৫ ডিসেম্বর ২০২৪ ০১ : ৩৩Kaushik Roy

আজকাল ওয়েবডেস্ক: ওপার বাংলায় অশান্তির আগুন। জায়গায় জায়গায় আক্রমণ হানা হচ্ছে সংখ্যালঘুদের উপর। পালিয়ে বাংলাদেশ থেকে এপারে চলে আসতে চাইছেন সংখ্যালঘুরা। প্রায় প্রতিদিনই বাংলাদেশের কোথাও না কোথাও গোলমালের খবর আসছে। এরইমধ্যে ভারত থেকে বাংলাদেশে গেল ৩৬টি ওয়াগন। বৃহস্পতিবার নদীয়া জেলার গেদে সীমান্ত দিয়ে এই ওয়াগনগুলি বাংলাদেশে নিয়ে যাওয়া হয়। হাসিনা সরকারের আমলে ভারতের সঙ্গে যে চুক্তি হয়েছিল সেই চুক্তি অনুযায়ী এই ওয়াগনগুলি পাঠানো হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেলেও রেলের তরফে জানানো হয়েছে বিষয়টি সঠিক নয়। 

 

 

 

পূর্ব রেলের জনসংযোগ আধিকারিক দীপ্তিময় দত্ত বলেন, 'ভারতের একটি বেসরকারি সংস্থার সঙ্গে যে ওয়াগন পাঠানোর চুক্তি হয়েছিল সেই মোতাবেক ওই সংস্থা ৩৬টি খালি ওয়াগন আজ পাঠায়। ওয়াগনগুলি গেদে সীমান্ত দিয়ে বাংলাদেশে পাঠানো হয়েছে।' বাংলাদেশে অশান্তি শুরু হওয়ার পর থেকেই কলকাতা থেকে ভারত ও বাংলাদেশের মধ্যে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে। ফলে দু'দেশের ব্যবসায়ী থেকে নানা কারণে যাদের ভারত থেকে বাংলাদেশ বা বাংলাদেশ থেকে ভারতে যাতায়াত করতে হয় তাঁরা পড়েছেন সমস্যায়। সকলেই চাইছেন দ্রুত অশান্তির আঁচ নিভে পরিস্থিতি শান্ত হোক পদ্মাপাড়ের ওই দেশে। 

 

 

 

ইতিমধ্যেই বাংলাদেশে ভারতের জাতীয় পতাকার অবমাননা ও সংখ্যালঘুদের উপর অত্যাচার নিয়ে সরব সকলেই।  কলকাতার একটি বেসরকারি হাসপাতাল জানিয়েছে, তারা কোনও বাংলাদেশি রোগীকে ভর্তি নেবে না। পড়শি রাজ্য ত্রিপুরার হোটেল মালিকরা জানিয়েছেন তাঁদের হোটেলে কোনও বাংলাদেশিকে ঢুকতে দেওয়া হবে না। একই সিদ্ধান্ত নিয়েছেন মালদার হোটেল মালিকরাও। যদিও বাংলাদেশের পরিস্থিতি শান্ত হয়ে ফের দু'দেশের মধ্যে আবার বাণিজ্য ও পারস্পরিক সৌহার্দ্য গড়ে উঠুক তা চাইছেন সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন লোকজন। গেদে সীমান্তের বাসিন্দা অলক বিশ্বাস জানিয়েছেন, 'এই যে মালগাড়ি যাচ্ছে সেটা একটা ভালো দিক। দু'দেশের সম্পর্ক যদি খারাপ হয় তবে তার প্রভাব সব কিছুতেই পড়বে।'


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া