সোমবার ১১ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Riya Patra | ০৫ ডিসেম্বর ২০২৪ ০১ : ০৭Riya Patra
তীর্থঙ্কর দাস: প্রতিবন্ধী হয়েও যে জীবনের লড়াইয়ে বারবার জিতে যাওয়া যায় তারই উদাহরণ এই শিক্ষক। নাম বুবাই বাগ। হাওড়া জেলার বাগনান থানার অন্তর্গত রূপনারায়ন নদীর ধারে কামারদহ গ্রামের বাসিন্দা। দেড় বছর বয়সে পোলিওর মতো মারাত্মক রোগের শিকার হন তিনি বুবাই, প্রতিবন্ধী হয়ে যান।
সময়টা ১৯৮৯। বাবা পেশায় ছিলেন চাষী। বাড়ির সংসার সামলানোর দায়িত্ব এসে পড়েছিল দাদার কাঁধে, তাই পড়াশোনা না করে ফুলের ব্যবসা শুরু করে বুবাইয়ের দাদা। বুবাই জানান, বুবাই জানান, প্রতিবন্ধী হওয়ার ফলে তাঁর বাবা উদাসীন থাকতেন সংসার এবং তাঁকে নিয়েই।
কামারদহ গ্রামে ১ কিলোমিটার দূরে প্রাথমিক বিদ্যালয়ে হামাগুড়ি দিয়েই যেতেন। পঞ্চম শ্রেণি পর্যন্ত সেই স্কুলেই পড়াশোনা। ট্রেনে যাতায়াত করার সময় তাঁর মা হাওড়া উলুবেড়িয়ার আনন্দ ভবন সম্পর্কে জানতে পারেন। আনন্দ ভবনে প্রতিবন্ধী বাচ্চাদের রাখা হয়। পরবর্তী সময়ে মায়ের হাত ধরে আনন্দ ভবনেই চলে যান বুবাই। আনন্দ ভবন থেকে কিছুটা দূরেই জগৎপুর আদর্শ বিদ্যালয় একাদশ শ্রেণি পর্যন্ত পড়াশোনা করে সে। আজকাল ডট ইনকে বুবাই জানান, ছোটবেলা থেকে বৈষম্যের শিকার হতে হয়েছে আমাকে এবং বর্তমানেও বৈষম্যের শিকার হতে হয় প্রতিনিয়ত। বৈষম্যের কাছে হার কোনওদিনই মানেননি বুবাই তাই আজ বাগনান কলেজে শিক্ষকতা করেন তিনি। যদিও বা তার যাত্রা সহজ ছিল না। নানান বাধা-বিপত্তি অতিক্রম করে আজ এই জায়গায় তিনি।
উচ্চ মাধ্যমিক পাস করার পর বুবাই নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে ভর্তি হন এবং সেখানেই তাঁর জীবন বদলে যায়। ছোট থেকে ইচ্ছে ছিল পলিটিক্যাল সায়েন্স নিয়ে পড়াশোনা করার, কিন্তু পরিস্থিতির চাপে ইতিহাস নিয়েই পড়তে হয় তাঁকে। নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে তাঁকে কোনওদিন বৈষম্যের শিকার হতে হয়নি বলেও জানিয়েছেন। তাঁর কথায় নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে সহপাঠী থেকে শুরু করে শিক্ষক এবং স্বামীজিরা প্রতি মুহূর্তে সাহায্য করে গিয়েছে। ২০০৭ সালে বুবাই স্নাতকোত্তরে ভর্তি হন যাদবপুর বিশ্ববিদ্যালয় এবং লিফট খারাপ থাকায় হামাগুড়ি দিয়ে তিন তলা পর্যন্ত উঠতে হতো বুবাইকে। বুবাইয়ের হামাগুড়ি দিয়ে ওঠা দেখে রীতিমতো হাসাহাসি করতেন তাঁরই সহপাঠীরা।
২০০৮ সালে 'নেট' পাস করেন বুবাই এবং ২০০৯ সালে অতিথিশিক্ষক হিসেবে যোগদান করেন নরেন্দ্রপুর এবং সোনারপুর কলেজে। ২০১১ সালে সেই চাকরি ছেড়ে দিয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয় জুনিয়র রিসার্চ ফেলো হিসেবে যোগদান করেন এবং ২০১৪ সালে বাগনান কলেজে ইতিহাসের শিক্ষক হিসেবে যোগদান করেন হাওড়ার বুবাই। পশ্চিমবঙ্গ সরকার থেকে তাঁকে সম্মানিত করা হয়েছে অবদানের জন্য।
১৩ বছর আগে বুবাই নিজের হাতে তৈরি করেছেন স্বেচ্ছাসেবী সংস্থা 'আলো'। সরকারি, বেসরকারি কোনও সহায়তা ছাড়াই বিভিন্ন সমাজমূলক কাজে প্রায় ৫০ লক্ষ টাকা ব্যয় করেছে তাঁর এই সংস্থা। আলো-র প্রাথমিক উদ্দেশ্য এক নয়, একধিক বুবাই তৈরি করা। পিছিয়ে পড়া বাচ্চাদের আর্থিক বৃত্তি দেওয়া হয় 'আলো'-র তরফে এবং করা হয় মেন্টরিং। বুবাই ইতিমধ্যে 'প্রতিবন্ধী মানুষ রাষ্ট্রে সমাজে ও ইতিহাসে' নামক একটি বইও লিখেছেন।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার