সোমবার ১১ মে ২০২৬
সম্পূর্ণ খবর
RD | ০৫ ডিসেম্বর ২০২৪ ০০ : ৪২Rajit Das
আজকাল ওয়েবডেস্ক: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে নাবালিকা প্রেমিকাকে অপহরণ করে খুনের অভিযোগে বৃহস্পতিবার মুর্শিদাবাদের লালবাগের ফাস্টট্র্যাক কোর্টের বিচারক এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল। আদালত সূত্রে জানা গিয়েছে, ইসলামপুর থানার গোপীনাথপুর গ্রামের বাসিন্দা আতিকুল শেখ ওরফে ভোলা নামে এক যুবকের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল ওই নাবালিকার। ২০২২ সালের ১৪ অগস্ট আতিকুল তার প্রেমিকাকে বিয়ে করবে বলে প্রতিশ্রুতি দিয়েছিল। বাড়ির কাউকে কিছু না জানিয়েই আতিকুল নিজের প্রেমিকাকে পামাইপুর মোড়ের কাছে দেখা করতে বলে। ওই দিন সন্ধে নাগাদ ওই নাবালিকা বাড়ি থেকে নগদ ১০ হাজার টাকা, কিছু সোনার গয়না এবং অন্য কিছু জরুরি নথি নিয়ে গোপনে বাড়ি থেকে বেরিয়ে যায়।
এরপর আতিকুল তার প্রেমিকাকে মোটরসাইকেলে করে লালবাগের দিকে নিয়ে চলে যায়। কিন্তু সেদিনের পর থেকে ওই নাবালিকার কোনও সন্ধান মেলেনি বলে দাবি পরিবারের সদস্যদের। ২০২২ সালের ১৭ অগস্ট ওই নাবালিকার পরিবারের তরফে ইসলামপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়।
এই মামলার সরকারি আইনজীবী আরিফুজ্জামান বলেন, "লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করে এবং তার দেওয়া তথ্যের ভিত্তিতে রঞ্জিতপাড়া এলাকার একটি কলাবাগান থেকে নাবালিকার পচা গলা দেহ উদ্ধার হয়। পাশাপাশি উদ্ধার হয় নাবালিকার বাড়ি থেকে নিয়ে আসা সোনার গয়না, নগদ টাকা।" সরকারি আইনজীবীর সংযোজন,"পুলিশ এই মামলায় ৮৬ দিনের মধ্যে অভিযুক্তের বিরুদ্ধে চার্জশিট জমা দিয়েছিল এবং ১৯ জন এই মামলায় সাক্ষ্য দান করেন।"
সরকারি আইনজীবীর কথায়, "লালবাগ ফাস্টট্র্যাক কোর্টের বিচারক ঋষি কেশরী বৃহস্পতিবার অভিযুক্তকে ভারতীয় দণ্ডবিধির ৩৬৩, ৩৬৫ ৩০২ এবং ২০১ ধারায় দোষী সাব্যস্ত করেন এবং ওই নাবালিকাকে খুনের অভিযোগে আতিকুলকে দোষী সাবস্ত্য করে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দেন। এর পাশাপাশি ১০,০০০ টাকা জরিমানাও করেন।"
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার