সোমবার ১১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | দার্জিলিং, সিকিম ভুলে যাবেন ছবির মতো এই পাহাড়ি গ্রামে গেলে, রইল সুলুক সন্ধান

Pallabi Ghosh | ০৫ ডিসেম্বর ২০২৪ ১৭ : ১০Pallabi Ghosh

আজকাল ওয়েবডেস্ক: পাশ দিয়ে কিছু বলতে বলতে যাচ্ছে উচ্ছল নদী। পাহাড়ের নীরাবতা ভঙ্গ করে যার কথা কানে আসবে সকলের। দার্জিলিং জেলার একটি ছোট্ট গ্রাম, তাবাকোশি। মন ভাল করতে বেড়াতে যেতে পারেন এই ছুটিতে। মিরিক থেকে মাত্র ৮ কিমি দূরে এই গ্রাম বন্ধু বা পরিবারের সঙ্গে সময় কাটানোর জন্য আদর্শ জায়গা। যাওয়া যায় শিলিগুড়ি বা অন্যান্য জায়গা থেকেও। 

সচরাচর উত্তরবঙ্গে এসে পাহাড়ে ঘুরতে যাওয়াই মানে শৈলশহর দার্জিলিং অথবা সিকিম বা কালিম্পংয়ের কথাই সকলের মনে আসে। আবার অনেকেই রয়েছেন যাঁরা কোলাহল বর্জিত বা চট করে যেখানে কেউ যান না এরকম 'অফবিট' জায়গায় যেতে পছন্দ করেন। পাহাড়ের ঠাণ্ডায় শান্ত ও নীরব একটি গ্রামে গিয়ে পাহাড়ের সৌন্দর্য্য উপভোগ করতে ভালবাসেন। প্রকৃতির কোলে বসে থাকা শান্ত নিরিবিলি এরকমই একটি পাহাড়ি গ্রাম তাবাকোশি। চা বাগানে ঘেরা এই গ্রাম এবং তার অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য্য মুগ্ধ করে তোলে সকলের মন। কমলালেবু গাছ আর চা বাগানে ঘেরা একটা মিষ্টি পাহাড়ি জনপদ। আবার এই গ্রাম দিয়েই বয়ে গিয়েছে রংভং নদী। শিলিগুড়ি থেকে মিরিক ছাড়িয়ে দার্জিলিং রোডে এগোতেই পড়বে এই গ্রামটি। রাম্মামখোলা নদীর ঢালে অপরূপ প্রাকৃতিক শোভা এই গ্রামটির সৌন্দর্য্য বৃদ্ধি করেছে। 

কীভাবে যাবেন? কলকাতা বা অন্য জায়গা থেকে শিলিগুড়ি এসে সেখান থেকে শেয়ার গাড়িতে অথবা নিজের বাইক নিয়েও যেতে পারবেন তাবাকোশি। প্রায় ৫৩ কিমি পথ। মিরিক থেকে মাত্র ৮ কিমি। শিলিগুড়ি থেকে শেয়ার গাড়িতে জনপ্রতি ২০০ টাকা ভাড়ায় যেতে হবে মিরিক পর্যন্ত। এরপর মিরিক থেকে জনপ্রতি ৫০ টাকা ভাড়ায় পৌঁছে যাবেন রংভং মোড়। সেখান থেকেই চা বাগানের বুক চিরে নিচে নেমে যায় একটি রাস্তা। আবার শেয়ার গাড়িতে জনপ্রতি ৫০ টাকায় একেবারে পৌঁছে যাবেন তাবাকোশি। শিলিগুড়ি থেকে গন্তব্যে পৌঁছতে সময় লাগবে আনুমানিক তিন ঘণ্টা। সেখানেই রয়েছে বিভিন্ন হোমস্টে। ১২০০-১৫০০ টাকা মাথাপিছু হিসেবে তিন বেলা খাবার এবং থাকার ব্যবস্থা রয়েছে হোমস্টেগুলিতে। পাশাপাশি রয়েছে তাঁবুর মধ্যে রাত কাটানোর ব্যবস্থাও। সেখান থেকে পার্শ্ববর্তী অন্যান্য জায়গাগুলি ঘুরে দেখতে পারবেন। যার মধ্যে রয়েছে লেপচা জগৎ, গোপালধারা চা বাগান, পশুপতি ফটক ( ইন্দো নেপাল সীমান্ত), ওকায়টি চা বাগান। তিনদিন বা সাতদিন, যে ক'টা দিন থাকুন না কেন, বুঝতেই পারবেন না সময় কীভাবে পাহাড়ি নদীর মতো ঝিরঝির করে অজানা পথে মিলিয়ে গেল।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া