সোমবার ১১ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Pallabi Ghosh | ০৫ ডিসেম্বর ২০২৪ ১৬ : ১৪Pallabi Ghosh
মিল্টন সেন, হুগলি: নাকা চেকিংয়ে বাধা পেয়ে পালানোর চেষ্টা। ডাকাত দলের পিছু নিয়েছিল পুলিশ। অবশেষে ত্রিবেনী কালিতলার কাছে এসে পিছু নেওয়া পুলিশের গাড়ি লক্ষ্য করে পরপর বোমা হামলা করে দুষ্কৃতীরা। ঘটনায় আহত হয়েছেন দুই পুলিশ কর্মী। তাতেও শেষ রক্ষা হয় না। দুই দুষ্কৃতী পালিয়ে গেলেও, শেষমেশ বাকি দু'জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আটক দু'টি বাইক। উদ্ধার আগ্নেয়াস্ত্র।
পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে বুধবার রাত সাড়ে দশটা নাগাদ। পূর্ব বর্ধমানের কালনার দিক থেকে এস টি কে কে রোড দিয়ে দু'টি বাইক নিয়ে পালাচ্ছিল চার দুষ্কৃতী। ডাকাতি করে পালাচ্ছে খবর পেয়ে হুগলির মগরা থানার পুলিশ পালপাড়ার কাছে নাকা তল্লাশি করছিল। সেসময় দু'টি নম্বর প্লেটহীন বাইকে করে চার দুষ্কৃতী কল্যানী ব্রিজের দিকে যাচ্ছিল। পুলিশ গাড়ি দাঁড় করাতে গেলে দুষ্কৃতীরা দ্রুত গতিতে বাইক নিয়ে পালানোর চেষ্টা করে। দুষ্কৃতীদের পিছু ধাওয়া করে পুলিশ।
বিটিপিএস টাউনশিপ গেটে পুলিশের গাড়ি লক্ষ্য করে বোমা ছোঁড়ে দুষ্কৃতীরা। আর টি মোবাইল ভ্যান থেকে অন্য পুলিশদের সতর্ক করে দেওয়া হয়। কালিতলা ব্রিজের কাছে রাস্তা আটকায় তারা। ব্রিজের উপর বিপরীত দিক থেকে একটা গাড়ি সামনে এসে যাওয়ায় বাইক নিয়ে রেলিংয়ে ধাক্কা মারে দুষ্কৃতীরা। পিছনে চলে আসে পুলিশের ভ্যান। দুষ্কৃতীদের কাছে ছিল ব্যাগ ভর্তি বোমা। সেই ব্যাগ ছুঁড়ে মারে গাড়ির সামনে। পুলিশের গাড়ির কাঁচ ভেঙে যায়। দু'জন পুলিশ কর্মী আহত হন।
সাব ইন্সপেক্টর আকাশ দাস গাড়ি থেকে নেমে এক দুষ্কৃতীকে ধরে ফেলেন। ধ্বস্তাধস্তিতে দু'জনই ব্রিজের নীচে পড়ে যায়। তবু দুষ্কৃতীকে ধরে রাখেন। পরে আরও একজনকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃত এক জনের কাছ থেকে একটি ওয়ান শাটার উদ্ধার হয়। এই প্রসঙ্গে হুগলি গ্রামীণ পুলিশ সুপার কামনাশিস সেন বলেন, দু'টো বাইকে করে দুষ্কৃতীরা যাচ্ছিল। নাকা চেকিংয়ের সময় আর টি গাড়িতে বোমা মেরেছে। পুলিশ সাহসিকতার সঙ্গে কাজ করেছে। দু'টি বাইক উদ্ধার হয়েছে। প্রথমে একজনকে ধরা হয়েছিল, পরে আরও একজনকে ধরা হয়। একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। বাকি দু'জনের খোঁজে তল্লাশি চলছে। দুষ্কৃতীরা কালনার দিক থেকে এসেছিল। পুলিশের কারও বড় ক্ষতি না হলেও, গাড়ির ক্ষতি হয়েছে।
ছবি পার্থ রাহা।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার