মঙ্গলবার ০৭ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

5 injured in Bagdogra due to accident

রাজ্য | হাতির ধাক্কায় বেসামাল পিকআপ ভ্যান এবং অটো, নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, আহত পাঁচ

Reporter: AD | লেখক: অভিজিৎ দাস ০৪ ডিসেম্বর ২০২৪ ০৪ : ১৪Abhijit Das

আজকাল ওয়েবডেস্ক: শিলিগুড়ির দিক থেকে একটি পিকআপ ভ্যান নকশালবাড়ির দিকে যাচ্ছিল। উল্টো দিকে একটি অটো বাগডোগরার দিকে আসছিল। দু'টি গাড়ির সাক্ষাৎ হল হাতির পালের সঙ্গে।  হাতি প্রথমে ধাকা মারল অটোতে তার পর পিকআপ ভ্যানটিতে। হাতির ধাক্কায় বেসামাল পিকআপ ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি গাছে সজোরে ধাক্কা মারে। এর ফলে আহত হন ভ্যানটির চার যাত্রী। আহত হয়েছেন অটোটির চালকও। বুধবার সন্ধ্যা সাতটা নাগাদ ঘটনাটি ঘটেছে বাগডোগরা জংলিবাবা মোড় সংলগ্ন এশিয়ান হাইওয়ের ওপর। 

স্থানীয়রা জানান, দুর্ঘটনার পরেই হাতির পালের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বাগডোগরা থানার পুলিশ, ট্রাফিক কর্মীরা ও বাগডোগরা বন বিভাগের কর্মীরা। হাতির পালটিতে দু'টি প্রাপ্তবয়্স্ক এবং একটি শাবক ছিল। বনকর্মীরা হাতিগুলিকে জঙ্গলে ফেরানোর চেষ্টা চালাতে শুরু করে। অন্য দিকে পুলিশ আহতদের উদ্ধার করে প্রথমে বাগডোগরা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। দু'জনের অবস্থা আশঙ্কাজনক থাকায় তাঁদের উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়। আহতরা হলেন, অর্জুন ধরকার, বিশাল বুইমালি, বল্লু ধরকার, রাকেশ সরকার (পিকআপ চালক) ও অটো চালক রতন রায়। 


ঘটনাস্থল থেকে দুর্ঘটনাগ্রস্থ গাড়ি দু'টি উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ। বাগডোগরা বন বিভাগের রেঞ্জার সোনম ভুটিয়া জানান, ঘটনায় আহত হয়েছেন পাঁচ জন। তাঁদের চিকিৎসার জন্য সবরকম সহায়তা করা হচ্ছে বনদপ্তরের পক্ষ থেকে। ঘটনার খবর পাওয়া মাত্র বনকর্মীরা ছুটে যান ঘটনাস্থলে। এখনও পর্যন্ত জানা গিয়েছে রাস্তায় হাতি উঠে পড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনাটি ঘটেছে। হাতি তাঁদের ওপর হামলা করেছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া