সোমবার ১১ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Sumit | ০৪ ডিসেম্বর ২০২৪ ২৩ : ৪৮Sumit Chakraborty
মিল্টন সেন,হুগলি: ভিনরাজ্যে আলু রপ্তানি রুখতে তৎপর রাজ্য সরকার। ইতিমধ্যেই রাজ্যের তরফে ব্যবসায়ীদের রপ্তানি বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। সম্প্রতি রাজ্যের কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্না বলেছেন, আলু ব্যবসায়ীদের একাংশ রাজ্য সরকারকে অন্ধকারে রেখে নভেম্বর মাসে রাজ্যে মজুত থাকা আলুর বড় অংশ বাংলাদেশে রপ্তানি করেছে। ফলে রাজ্যের বাজারে আলুর সৃষ্টি হয়েছে। দাম বেড়েছে। রাজ্যে প্রতিদিন আলু লাগে ১৮ হাজার মেট্রিকটন। শুধুমাত্র কলকাতায় প্রতিদিন লাগে ৫ হাজার মেট্রিকটন। ডিসেম্বর মাসে বাজারে কাঁচা আনাজের যোগান বেশি থাকায় আলুর চাহিদা কিছুটা কমে।
গত বছর প্রাকৃতিক দুর্যোগের কারণে আলুর উৎপাদন কমেছিল প্রায় সাড়ে ৪ লক্ষ মেট্রিকটন। এবছরও ডানা ঝড়ের প্রভাবে আলু রোয়ার কাজে বিলম্ব হয়েছে। ফলে নতুন আলু উঠতে কম করে ১৫ দিন সময় বেশি লাগবে। তাই পুনরায় ভিন রাজ্যে আলু রপ্তানি করা হলে এরাজ্যে আলুর অভাব আরও প্রকট হবে। তাই মঙ্গলবার রাজ্যের আলু ভিন রাজ্যে যাচ্ছে কিনা তা তদারকি করতে ময়দানে নামলেন খোদ রাজ্যের কৃষি বিপণন মন্ত্রী।
সরাসরি রাজ্যের একাধিক বর্ডারে সারপ্রাইজ ভিজিট করলেন মন্ত্রী বেচারাম মান্না। ওই দিন রাতে মেদিনীপুরের দাঁতন, বেলদা, সোনাকোনিয়া চেক পোস্ট ভিজিট করেন মন্ত্রী। বুধবার সকালে ঝাড়গ্রামের জামবনি থানার দুটি বর্ডারে নিজে উপস্থিত থেকে আলু ভিন রাজ্যে যাচ্ছে কিনা তা তাদরকি করেন মন্ত্রী।
গাড়ি থামিয়ে কাগজ দেখে গাড়ির চালকের সঙ্গে কথাবার্তাও বলেন। এদিন মন্ত্রী বলেছেন, খবর ছিল ঝাড়খন্ড হয়ে ওড়িশার দিকে কিছু আলুর গাড়ি যাচ্ছে। তাই চাক্ষুষ দেখতে সেখানে গেছিলেন। গ্ৰামবাসীদের সঙ্গে কথা বলেছেন। তবে ভিন রাজ্যে আলু যাওয়ার কোনও কিছু নজরে আসেনি।
এদিন মন্ত্রী আরও বলেছেন, অসাধু কিছু ব্যবসায়ী রাজ্যের মানুষের স্বার্থ না দেখে চোরাপথে রাজ্যের বাইরে আলু নিয়ে যাবার চেষ্টা করছে। রাজ্যের নির্দেশ রয়েছে কোনওভাবেই এরাজ্যের আলু ভিনরাজ্যে পাঠানো যাবে না। তাই কড়া প্রশাসনিক নজরদারি চলছে। যাতে কোনওভাবে আলু ভিন রাজ্যে না যেতে পারে। তাই তিনি নিজে রাজ্যের বিভিন্ন সীমান্ত পরিদর্শন করলেন। গত ২ ডিসেম্বরের হিসেব অনুযায়ী রাজ্যে ৬ লক্ষ ২ হাজার মেট্রিক টন আলু রয়েছে। এই আলু দিয়ে আগামী ৪৫ দিন চালাতে হবে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার