সোমবার ১১ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Rajat Bose | ০৪ ডিসেম্বর ২০২৪ ২৩ : ৪৫Rajat Bose
আজকাল ওয়েবডেস্ক: মরচে ধরা রড নিয়ে খেলতে খেলতে পা পিছলে পড়ে গিয়েছিল হলদিয়ার তিন বছরের শিশু মৌমিতা দাস। অঘটন ঘটে এরপরেই। রড সোজা মুখে ঢুকে টাগরা ভেদ করে ভেতরে ঢুকে যায়। গলগলিয়ে বেরোতে থাকে রক্ত। কলকাতা নিতে গেলে সময় চলে যাবে সেটা বুঝে শিশুটির বাড়ির লোক তাকে নিয়ে তমলুক মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালে নিয়ে যান। সেখানেই অর্থোপেডিক সার্জন ডাঃ শিবশঙ্কর দে এবং অন্যান্য চিকিৎসকরা অস্ত্রোপচার করে রড বের করে শিশুটির প্রাণ রক্ষা করেন।
জানা গিয়েছে, হলদিয়ার ভবানীপুর থানার বাড় উত্তরহিংলির বাসিন্দা মৌমিতা বাড়িতে জানালার একটি মরচে ধরা রড নিয়ে খেলছিল। আচমকাই পা পিছলে গিয়ে এই বিপত্তি ঘটে। স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। সেইমতো বাড়ির লোক রওনা দেয়। কিন্তু পথে অনবরত রক্তপাত হতে থাকায় তড়িঘড়ি অ্যাম্বুল্যান্স ঘুরিয়ে তমলুক মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালে মৌমিতাকে নিয়ে যান তার পরিজনরা। তখন ডিউটিতে ছিলেন অর্থোপেডিক সার্জন ডাঃ শিবশঙ্কর দে। পরিস্থিতি দেখেই তিনি অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন। দ্রুত ইএনটি সার্জন ডাঃ তিতাস কর এবং অ্যানেস্থেটিস্ট ডাঃ বিদিশা মুখোপাধ্যায় ও ডাঃ সৈকত ভট্টাচার্যকে নিয়ে একটি মেডিক্যাল টিম তৈরি হয়। দেড় ঘন্টা ধরে চলে অস্ত্রোপচার। সফল অস্ত্রোপচারের পর মৌমিতাকে নিয়ে যাওয়া হয় সিসিইউতে। উল্লেখ্য, সরকারি নিয়ম অনুযায়ী গোটা চিকিৎসাই হয়েছে বিনামূল্যে যা কোনও বেসরকারি হাসপাতালে যথেষ্ট ব্যয়বহুল।
ডাঃ শিবশঙ্কর দে বলেন, ‘এমার্জেন্সিতে ওই শিশুকে দেখার পরেই আমি অস্ত্রোপচারের সিদ্ধান্ত নিয়ে ফেলি। চার জন চিকিৎসক নিয়ে একটি বিশেষ টিম তৈরি করা হয়। সফলভাবেই সবকিছু সম্পন্ন হয়েছে এবং শিশুটির শারীরিক অবস্থা এখন স্থিতিশীল।’
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার