শুক্রবার ০৩ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

World Mental Health Day

World Mental Health Day: মনকে বাদ দিয়ে ভাববেন না, বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসে বার্তা মনস্তত্ববিদের

স্বাস্থ্য | World Mental Health Day: মনকে বাদ দিয়ে ভাববেন না, বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসে বার্তা মনস্তত্ববিদের

KR | ১০ অক্টোবর ২০২২ ০০ : ৪৩Rishi Sahu
রাজ্যশ্রী বন্দ্যোপাধ্যায়, মনস্তত্ববিদ: আজ বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষ্যে বিশেষ নিবন্ধ। লিখেছেন বিশিষ্ট মনোবিদ রাজ্যশ্রী বন্দ্যোপাধ্যায়। মানুষের জীবনে আনন্দ থাকলেই সব রোগ–‌ব্যাধি পালায়। কোনও রোগ না–থাকাটা সুস্থ জীবনের জন্য যে কতটা প্রয়োজন, সেটা নতুন করে বলে দিতে হবে কি?‌ কথায় বলে ‘Health is Wealth’। ‌কিন্তু ‘Health’‌ কথাটা অসম্পূর্ণ থেকে যায় Mental Health‌–এর কথা না বললে।
Mental Health? সেই বস্তুটা আবার কী!‌‌ গায়ে মাখে না কি মাথায় দেয়‌? আমার কর্মজীবনের অভিজ্ঞতা থেকে দীর্ঘদিন ধরে বিভিন্ন টেলিভিশন চ্যানেল ও পত্রপত্রিকায় এ বিষয়ে ‘‌সমাজ সচেতনতা’‌ গড়ে তোলার প্রয়াসে বহু অনুষ্ঠান করেছি, বহু লেখা লিখেছি। এই প্রয়াস থামালে চলবে না। মানুষকে হতে হবেই সচেতন, তার নিজের প্রয়োজনে। ১০ অক্টোবর ‘‌বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস’‌। তাই আসুন জেনে নিই মানসিক স্বাস্থ্য কী, এবং তার প্রয়োজনীয়তা আমাদের জীবনে কতখানি।
বহু বছর আগে থেকেই বিশ্ব স্বাস্থ্য সংস্থা (‌হু)‌ ‌বলে এসেছে, ২০২০‌ থেকে ডিপ্রেশন বা অবসাদ হয়ে উঠবে ‘‌মারণ রোগ’ (‌Killer Disease)‌। তখন কি কেউ জানত যে, করোনা হবে আর তার ফলে মানবজীবনে এমন ভয়ঙ্কর প্রভাব পড়বে?‌ কত মানুষ মারা যাবে, কত শিশু হবে পিতৃ–‌মাতৃহারা, কত শ্রমিক চাকরি হারাবে, জীবনে শুধুই থাকবে হাহাকার–‌হতাশা–‌নিরানন্দ–‌দুঃখ–‌আতঙ্ক–‌উদ্বেগ?‌
করোনা–পরবর্তী সময়েও তার প্রভাব থাকবে বইকি। যদিও আমরা আবার জীবনের স্বাভাবিক ছন্দে ফিরছি একটু একটু করে, তা–ও কি ভুলতে পারি গত কয়েক বছরের বিভীষিকাময় অভিজ্ঞতা?‌ না, পারি না। কারণ সে সব কিছু ছাপ ফেলে গেছে আমাদের মনে।
‘মন’ কী, সেটা অনেকেই বুঝতে পারেন না কারণ তাকে যে দেখা যায় না। মন আসলে আমাদের মস্তিষ্ক বা ব্রেন–এর মধ্যেই অবস্থিত। আর সবাই জানেন, মস্তিষ্কই আমাদের নিয়ন্ত্রণ‌ করে। এমন একটা জিনিসের নাম বলতে পারবেন, যেটা আপনার মনের বাইরে?‌ যে কোনও, যে কোনও একটা জিনিস ভাবুন যেটা আপনার ‘‌মন’কে বাদ দিয়ে?‌‌ পারবেন না। কারণ সব কিছুই জমা হয় মনের মধ্যে (‌‌Data Entry),‌ ‌মনের বাইরে এই জগতেরও (again a data)‌ ‌তাই কোনও অস্তিত্ব নেই।
আনন্দ প্রকাশ করলেও, আমরা চেপে রাখি দুঃখ–‌কষ্ট–‌ভয়ের মতো আবেগগুলিকে। আবেগ হল Energy বা শক্তি। দীর্ঘদিন এই সব শক্তি মনে চেপে রাখতে রাখতে, মন যখন তার সীমা ছাড়িয়ে ফেলে, তখন এই শক্তিই বাইরে বেরিয়ে আসে রোগের আকারে। সেটা Depression, Anxiety‌–র (Tension)‌ মতো মানসিক রোগ হতে পারে বা Hypertension‌ (‌‌উচ্চ রক্তচাপ)‌‌, Diabetes, Cardiac disease–এর মতো শারীরিক অসুখ হতে পারে। এটা খুবই দুর্ভাগ্যজনক যে, আমাদের দেশে বিশ্বাস করা হয় medicine - Tablet, Syrup, Injection‌ ‌দিয়েই সব চিকিৎসা সম্ভব। সাধারণ মানুষকে ছেড়েই দিলাম, বেশ কিছু ডাক্তার আছেন তাঁরাও এটাই বিশ্বাস করেন। আজও। অবাক হচ্ছেন?‌ আচ্ছা বলুন তো, Migraine‌ এবং Irritable Bowel Syndrome (IBS)‌ রোগের চিকিৎসায় ওষুধের পাশাপাশি আপনারা কতজন counselling / psychotherapy‌ ‌পরিষেবা নে‌‌‌ওয়ার নির্দেশ ডাক্তারের থেকে পেয়েছেন?‌ এগুলিকে বলে Psycho-Somatic Illness‌ ‌যার কারণটা মানসিক, প্রকাশটা শারীরিক। এই তালিকায় আরও রয়েছে‌–‌ Asthma, Pain disorder, Skin rashes‌ ইত্যাদি। এমনকী বিজ্ঞান বলছে stress‌ থেকে cancer (gene mutation)‌–‌ও হয়। Psycho-Somatic Illness‌‌–‌এর চিকিৎসা যদি শুধু ওষুধ দিয়ে আপনি করতে চান তাহলে আপনাকে দীর্ঘদিন ওষুধের পর ওষুধ, দামি দামি Diagnostic Test–এর সাহায্য নিতে হবে। এর পর কিছুদিন ভাল থাকবেন। আবার মাথাচাড়া দিয়ে সেই রোগ আপনাকে কষ্ট দেবে। যতক্ষণ পর্যন্ত মানসিক শেকড়টা (root of the disease)‌ ‌না ওপড়াতে পারছেন, এই রোগের হাত থেকে আপনার নিস্তার নেই।
আলোচনা দীর্ঘ করব না। কারণ এই নিয়ে বলতে হলে অনেক কিছুই বলতে হবে যা এই লেখার স্বল্প পরিসরে সম্ভব নয়। আজকাল বাচ্চা–‌বড় সব বয়সেই Suicide‌ বাড়ছে। রাগ বাড়ছে, ধৈর্য কমছে। চারদিকে অস্থিরতা। আপনি কি চান না এর থেকে বেরোতে?‌ যদি চান, তাহলে ‘‌আমি তো পাগল নই, আমি কেন counselling‌ করাব’,‌ ‘‌মনোরোগ বিশেষজ্ঞদের কাছে যাব না, ও সব আমার দরকার নেই’‌ বলে মানসিক স্বাস্থ্যকে অবহেলা করবেন না। আপনার জীবন আপনার হাতে। আসলে ‘‌পাগল’‌ বা ‘‌mad’‌‌ ‌বলে কিছুই হয় না। সবই কারণ (cause)‌ ‌আর তার প্রকাশ (effect)‌–এর খেলা।
প্রয়োজনে, যত তাড়াতাড়ি সম্ভব মানসিক পরিষেবা নেওয়ার সিদ্ধান্ত নেবেন। তাহলে, তত তাড়াতাড়ি আপনি সুস্থ হয়ে উঠবেন। সময় থাকতে নিজে সচেতন হোন, অন্যকে সচেতন করুন। জীবন একটাই। তাকে সুস্থ ও আনন্দময় করে তোলা আমাদের নিজেদের কর্তব্য, নিজেদের দায়িত্ব। আপনি কী বলেন?‌‌‌
 

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সোশ্যাল মিডিয়া