সোমবার ২৭ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Pallabi Ghosh | ০৪ ডিসেম্বর ২০২৪ ২১ : ৩৪Pallabi Ghosh
আজকাল ওয়েবডেস্ক: শীত পড়লেই হাজার হাজার মাইল দূর থেকে অজানা আকর্ষণে সাঁতরাগাছি ঝিলে চলে আসতো ট্রান্স-হিমালয়ান ছাড়াও গ্যাডয়াল থেকে বালিহাঁস, সরাল, জলপিপি, গিড়িয়া-সহ বিভিন্ন প্রজাতির হাজার-হাজার পাখি। কিন্তু এক দশক আগের চিত্রটা দ্রুত বদলে গিয়েছে। ঝিলের সর্বত্র এখন কচুরিপানায় ঢাকা থাকায়, ডিসেম্বর প্রথম সপ্তাহেও সাঁতরাগাছি স্টেশন লাগোয়া ঝিলে দেখা নেই পরিযায়ী পাখির। কেন মুখ ফেরাল ফেরুজিনিয়াস ডাক, লেজার হুইসলিং টিলের মতো পরিযায়ী পাখি? প্রশ্নের উত্তর খুঁজছেন পক্ষীপ্রেমীরা।
লকডাউনের আগেও শীত পড়ার সঙ্গে সঙ্গে সাঁতরাগাছি ঝিলে পাখির মেলা বসে যেত। দামী ক্যামেরা হাতে চলে আসতেন ছবি শিকারিরা। সেসব ছবি এখন আর দেখা মেলে না বলেই মত স্থানীয়দের। উল্টে ক্ষোভের সঙ্গে বিভিন্ন অভিযোগ তুলছেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ৪০-৫০ বিঘা এলাকাজুড়ে ঝিলের আয়তন। ঝিলের জলে ডুব দিয়ে খেলা করত হাজারো পরিযায়ী পাখি। সে এক অপূর্ব দৃশ্য ছিল৷ কিন্তু এখন তো কচুরিপানায় ঝিলের জল দেখতেই পাওয়া যায় না। কচুরিপানা পরিষ্কার না করায় জল পচে যাচ্ছে! তারপর ড্রেনের দূষিত জল নামছে ঝিলে। এই সমস্ত কারণে পাখির দলও মুখ ফেরাচ্ছে!
পরিবেশবিদদের কথায়, গত এক দশকে উল্লেখযোগ্য পাখি এসেছিল করোনার সময়। ২০২০ সালে ৫৬৯৪, পরের বছর ৫৬৫১ এবং ২০২৩ সালে পাখির সংখ্যা বেড়ে হয় ৬৭৪২। কিন্তু উল্লেখযোগ্যভাবে ২০২৪ সালের শুরুতে তা কমে দাঁড়ায় সাড়ে চার হাজারের কিছু বেশি। যার মধ্যে লেসার হুইসলিং ডাক ছিল সর্বাধিক। এর পাশাপাশি গ্যাডওয়াল, সিনামন বিটার্ন, ইয়ালো বিটার্ন, ব্ল্যাক-উইংড স্টিল্ট, লিটল করমোর্যান্ট, কমন মুরহেন, হোয়াইট-ব্রেস্টেড ওয়াটারহেন, ইন্ডিয়ান পন্ড হেরন, ক্যাটেল ইগ্রেট, ব্রোঞ্জ-উইংগড জাকানা, বার্ন সোয়ালো, পার্পল হেরন এবং হোয়াইট থ্রোটেড কিংফিশার।
বুধবার সাঁতরাগাছি ঝিলে দেখা গেল বেশকিছু যুবককে। কোলাঘাট থেকে এসেছেন পাখির ছবি তুলতে। কিন্তু ঝিলে জল নেই, শুধু কচুরিপানা দেখে হতাশ। স্বপ্ননীল ব্যানার্জি নামে এক যুবক বলেন, 'প্রতি বছর আসি। কিন্তু এ বছর ঝিলের দিকে তাকিয়ে হতবাক। চারিদিকে কচুরিপানায় ভরা। যেখানে পাখিরা থাকতো সেই দ্বীপের দেখা নেই। এসব দেখলে মানুষজন আসবে না তো পাখিরা কী করতে আসবে!'
জেলার পাখিপ্রেমী দীপিকা অধিকারী বলেন, হাওড়া জেলার গর্ব সাঁতরাগাছি ঝিল। শীতে পাখিদের কলতানে মুখরিত হয়ে ওঠে এলাকা। আকাশপানে তাকালে ঝাঁকে ঝাঁকে পাখিদের উড়তে দেখা যায় কত ধরনের পাখি। কিন্তু ধীরে ধীরে পথ বদলাচ্ছে পরিযায়ীরা! সবার আগে ঝিলের কচুরিপানা পরিষ্কার করতে হবে। জল স্বচ্ছ ও পাখিদের জন্য বানানো দ্বীপ দেখা গেলে পাখিদেরও দেখা মিলবে। তারাও তো আর এমনি এমনি এখানে আসে না! নিশ্চিতভাবে কিছু তো একটা আকর্ষণ রয়েছে। তাই হাজার হাজার পরিযায়ী পাখি চলে আসে।
এ প্রসঙ্গে হাওড়ার পুর প্রশাসক সুজয় চক্রবর্তী জানিয়েছেন, ঝিল সংলগ্ন এলাকাটি পুরসভার। তবে ঝিলটি রেলের! তাই রেলের সঙ্গে কথা বলে ঝিলটি সংস্কার করে যাতে এখানে পাখিদের থাকার অনুকূল পরিবেশ তৈরি করা যায়, সেব্যবস্থা নেওয়া হবে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার