সোমবার ১১ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Riya Patra | ০৪ ডিসেম্বর ২০২৪ ২০ : ০৭Riya Patra
আজকাল ওয়েবডেস্ক: উত্তাল পদ্মাপার। গণঅভ্যুত্থানের পর, দ্বিতীয় দফায় ফের অশান্ত বাংলাদেশ। সন্ন্যাসী গ্রেপ্তার থেকে সংখ্যালঘুদের উপর অত্যাচার, ধরপাকড়, একাধিক ইস্যুতে দিনে দিনে বাড়ছে বিবাদ। এর মাঝেই এই ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা গিয়েছে, বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ে ভারতের জাতীয় পতাকা মাড়িয়ে ঢুকছেন পড়ুয়ারা। তারপর থেকেই একে একে গর্জে ওঠেন বহু মানুষ। পড়শি দেশে, বন্ধু দেশে, নিজেদের দেশের পতাকা নিয়ে এ কেমন আচরণ! রাগ-ক্ষোভের প্রকাশ চতুর্দিকে। বাংলাদেশে ভারতের জাতীয় পতাকার অবমাননা ও বর্তমান পরিস্থিতি মেনে নিতে পারছেন না বাংলাদেশের হয়ে মুক্তি যুদ্ধে অংশগ্রহন করা প্রাক্তন ভারতীয় সৈনিক।
সমরেন্দ্র কুমার মন্ডল। বাংলাদেশ মুক্তি যুদ্ধে অংশ নেওয়া এই প্রাক্তন ভারতীয় সৈনিক ক্ষোভে ফুঁসে উঠছেন ঘটনাপ্রবাহ দেখে। প্রশ্ন করছেন, মহম্মদ ইউনূস কী করছেন ? প্রশ্ন তুলেছেন বাংলাদেশের সংখ্যালঘুদের অবস্থা নিয়েও।
কালনা শহরের মিশন এলাকার বাসিন্দা সমরেন্দ্রর এখন বয়স ৭২। বংশ পরম্পরায় খ্রিস্টান। ২২ বছর বয়সে ভারতীয় সৈনিক হিসাবে যোগদান করেন। ১৯৭১ সালে তৎকালীন ভারতীয় প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর নির্দেশে বাংলাদেশের মুক্তি যুদ্ধে ভারতীয় সৈনিক হিসাবে মিশন ক্যাকটাস লিলিতে অংশ গ্রহন করেন। যে দেশের হয়ে জীবনের ঝুঁকি নিয়ে লড়াইয়ে গিয়েছিলেন, হারিয়েছেন বন্ধু-সহকর্মী-চেনা মুখেদের। সেই বাংলাদেশের ঘটনাপ্রবাহ ঘরে বসে শুনছেন। প্রবল আহত, ক্ষোভে ফুঁসছেন, হচ্ছে দুঃখও।
ওপারে ভারতীয় জাতীয় পতাকার অবমাননার ছবি দেখে তা কিছুতেই মেনে নিতে পারছেন না। বলছেন, বাংলাদেশের স্বাধীনতায় ভারতীয় সেনার বড় অবদান ছিল। সে এক ভয়ঙ্কর যুদ্ধ ছিল। যারা যুদ্ধে যায়, তারাই জানে এর ভয়াবহতা। কোনও সৈনিক চায় না কখনও যুদ্ধ হোক। যুদ্ধে সবসময় ক্ষতি হয় দুপক্ষেরই। ওই যুদ্ধ ছিল একটা দেশকে স্বাধীন করানোর, আর তাতে সবচেয়ে বড় ভূমিকা ছিল ভারতের। এখন আর মনে পড়ে না কতজনের ওই যুদ্ধে প্রাণ গিয়েছিল, তবে মৃত্যু হয়েছিল বহু সৈনিকের। যে দেশের সৈনিকরা জীবন দিয়ে দেশ স্বাধীন হতে সাহায্য করেছিল, আজ সেই সাহায্য ভুলে গেল। এই দেশের পতাকার অবমাননা করছে এখন। কৃতজ্ঞতা স্বীকার নেই, উল্টে যে পতাকা আমরা স্যালুট করি, পুজো করি, তাকেই অবমাননা। এত জঘন্য থেকে জঘন্যতম কাজ করছে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার