সোমবার ১১ মে ২০২৬
সম্পূর্ণ খবর
দেবস্মিতা | ০৩ ডিসেম্বর ২০২৪ ০২ : ১৭Debosmita Mondal
আজকাল ওয়েবডেস্ক: ৩৬ বছর ধরে সংশোধনাগারে কেটেছে বন্দি-দশা। মঙ্গলবার অবশেষে তিনি পেলেন মুক্তি। ১০৪ বছরের বৃদ্ধ রসিক চন্দ্র মণ্ডল। সর্বোচ্চ আদালতের রায়ে পেয়েছেন মুক্তি। ঘটনাটি মালদার।
জানা গিয়েছে, খুনের অভিযোগে গত ৩৬ বছর ধরে সংশোধনাগারে বন্দী ছিলেন ১০৪ বছরের বৃদ্ধ রসিক চন্দ্র মণ্ডল। বারবার হাইকোর্টে জামিনের আবেদন জানালেও তা নামঞ্জুর হয়েছে। শেষপর্যন্ত সর্বোচ্চ আদালতের নির্দেশে মুক্তি পেলেন বৃদ্ধ রসিক মণ্ডল। এই খবরে খুশির হাওয়া তাঁর পরিবারে। গত ২৯ নভেম্বর সুপ্রিম কোর্ট ১০৪ বছরের বৃদ্ধ রসিক চন্দ্র মণ্ডলের জামিন মঞ্জুর করেন। সেই জামিনের কাগজ তিন ডিসেম্বর মঙ্গলবার মালদা জেলা সংশোধনাগারে পৌঁছায়। এরপরই মুক্তি দেওয়া হয় রসিকবাবুকে।
প্রসঙ্গত, গত ৩৬ বছর আগে এক খুনের ঘটনায় নাম জড়ায় মানিকচক গ্রাম পঞ্চায়েতের পশ্চিম নারায়ণপুর কলোনি বাসিন্দা রসিক চন্দ্র মণ্ডল -সহ বেশ কয়েকজনের। রাতের অন্ধকারে বাড়িতে ঢুকে রসিকবাবুর ভাই সুরেশ মণ্ডলকে গুলি করে খুনের ঘটনা ঘটে। দিনটি ছিল আট নভেম্বর ১৯৮৮। সেই সময় জমি বিবাদ নিয়ে দুই ভাইয়ের মধ্যে বচসা চলছিল। মৃতের বাড়ির দাবি, দাদা রসিক মণ্ডলই খুন করেছেন তাঁর ভাইকে। মানিকচক থানায় দাদা রসিক চন্দ্র মণ্ডল -সহ বেশ কয়েকজনের নামে লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযুক্ত রসিক চন্দ্র মণ্ডল ও সহযোগী মথুরাপুরের বাসিন্দা জিতেন মণ্ডলকে গ্রেপ্তার করে মানিকচক থানার পুলিশ। সেই সময় থেকে সংশোধনাগারে বন্দি-দশা শুরু বৃদ্ধ রসিক মণ্ডলের। মাঝে বেশ কয়েক বছর জামিনে মুক্তি পেলেও আবারও সংশোধনাগারে যেতে হয় তাঁকে। রসিক মণ্ডলের স্থায়ী ঠিকানা হয়ে দাঁড়ায় মালদহ জেলা সংশোধনাগার। ভারতীয় আইন অনুযায়ী একটি নির্দিষ্ট বয়সের পরে জেল বন্দিদের মুক্তি দেওয়া হয়। তবে তাঁর সঙ্গে এমনটা ঘটেনি। কিন্তু হাল ছাড়েননি রসিক মণ্ডলের ছেলে ও পৌত্ররা। কখনও হাইকোর্ট কখনও সুপ্রিম কোর্টে বারবার আবেদন জানিয়েছেন জামিনের। অবশেষে মিলল জামিন।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার