শনিবার ০৪ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

No Bangladeshi is allowed says hoteliers of Malda

রাজ্য | ত্রিপুরার পর পশ্চিমবঙ্গের মালদা, হোটেলে বাংলাদেশিদের প্রবেশ নিষেধ হল এই জেলায় 

Bibhas Bhattacharya | ০৩ ডিসেম্বর ২০২৪ ০০ : ২৫Abhijit Das

আজকাল ওয়েবডেস্ক: ত্রিপুরার পর পশ্চিমবঙ্গের মালদা। বাংলাদেশিদের জন্য হোটেলের দরজা বন্ধ করল এই জেলা। জেলার হোটেল ওনার্স অ্যাসোসিয়েশন-এর তরফে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যা সমর্থন করে মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্স। 

গত কয়েকমাস ধরেই অস্থির অবস্থা তৈরি হয়েছে বাংলাদেশে। অভিযোগ উঠেছে সেদেশে বসবাসকারী সংখ্যালঘুদের উপর নিপীড়নের। গ্রেপ্তার করা হয়েছে ইসকনের সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণকে। অভিযোগ, পুলিশকে সঙ্গে নিয়ে সংখ্যালঘু নির্যাতন চালাচ্ছে সে দেশের মৌলবাদীরা। এই অবস্থায় রাজ্যের এই জেলার হোটেল মালিকরা সিদ্ধান্ত নিলেন, তাঁরা তাঁদের হোটেলে বাংলাদেশিদের ঢুকতে দেবেন না। উল্লেখ্য, মালদার মহদীপুরে একটি আমদানি-রপ্তানি বাণিজ্যকেন্দ্র রয়েছে এবং এখানকার চেকপোস্ট দিয়ে বাংলাদেশ থেকে ভারতে আসেন বহু বাংলাদেশের নাগরিক। বাণিজ্য ছাড়াও চিকিৎসা ও অন্যান্য কাজের সূত্র ধরেও বহু বাংলাদেশি এই পথ দিয়ে ভারতে প্রবেশ করেন। স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিন গড়ে ৪০০ থেকে ৫০০ বাংলাদেশি নাগরিক বৈধ কাগজপত্র নিয়ে এদেশে প্রবেশ করেন। থাকেন মূলত ইংরেজবাজার এলাকার বিভিন্ন হোটেলে। কিন্তু পরিস্থিতি দেখে এই এলাকার হোটেল মালিকদের সিদ্ধান্ত, বাংলাদেশ থেকে আসা লোকজনকে হোটেলে থাকতে দেওয়া যাবে না। 

জেলার হোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক কৃষ্ণেন্দু চৌধুরী বলেন, ব্যবসার দিক থেকে ভাবলে লোকসান হবে। কিন্তু সেদেশের বর্তমান পরিস্থিতির জন্য আমরা এটাও ভাবছি আদৌ যারা আসছেন তাঁরা বৈধ কাগজপত্র নিয়ে আসছেন কিনা। ভবিষ্যতে কোনও আইনি জটিলতা এড়াতে আমরা সিদ্ধান্ত নিয়েছি বাংলাদেশিদের ঘর ভাড়া দেওয়া হবে না। 

হোটেল মালিকরা এই বিষয়ে পাশে পেয়েছেন মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্সকে। এই সংগঠনের সম্পাদক উত্তম বসাক বলেন, পড়শি রাজ্যে এখন অশান্তি চলছে। ফলে দুষ্কৃতীরা চোরা পথে এদেশে এসেও হোটেলে উঠতে পারে। যার জেরে পরবর্তী সময়ে এই হোটেল মালিকরা আইনি সমস্যায় পড়তে পারেন। সেজন্যই আতঙ্ক থেকে তাঁরা এই সিদ্ধান্ত নিয়েছেন।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া