সোমবার ১১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Potato price soared after the strike called by cold storage owner and potato businessmen

রাজ্য | কোথাও বাড়ল দুই, কোথাও তিন টাকা, ধর্মঘটের আবহে চিন্তা আর দু'দিন কাটলে কী হবে

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: অভিজিৎ দাস | Editor: Abhijit Das ০৩ ডিসেম্বর ২০২৪ ২২ : ৫০Abhijit Das

আজকাল ওয়েবডেস্ক: কৃষি বিপনণ মন্ত্রী বেচারাম মান্নার সঙ্গে বৈঠক ফলপ্রসূ হয়নি। সোমবার রাত থেকে ধর্মঘটে অনড় রয়েছেন আলু ব্যবসায়ীরা। কোনও হিমঘর থেকেই আলু বার হয়নি। এর ফলে মঙ্গলবার থেকেই খোলা বাজারে বাড়ল আলুর দাম। কোথাও দুটাকা বা তিন টাকা। কোথাও বেড়েছে তারও বেশি। সমস্যায় পড়েছেন গ্রাহকরা

মঙ্গলবার থেকে বাজারে চড়া দামে আলু বিক্রি হচ্ছে বর্ধমানের বাজারে। পুলিশ লাইন বাজার থেকে স্টেশন বাজার কিংবা নীলপুর বাজার সব জায়গাতেই খোলা বাজারে জ্যোতি আলু বিক্রি হয়েছে ৩৬ টাকা কিলো দরে। চন্দ্রমুখী আলু বিক্রি হচ্ছে ৪০ টাকা কিলোদরে। খুচরো বিক্রেতারা জানান, সোমবার পর্যন্ত আমরা আলু বিক্রি করেছি ৩২ টাকায়। কিন্তু এদিন আলুর জোগান কম। বস্তায় ২০০ টাকা বেশী দামে আলু কিনতে হয়ছে। তাই দাম বেড়েছে। 
পূর্ব বর্ধমানের সব হিমঘর থেকে কার্যত কোন আলু বের হয়নি। রাজ্য প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির ডাকা কর্মবিরতিতে সহমত পোষণ করছে হিমঘর মালিক এ্যাসোশিয়েশন। ফলে হিমঘর থেকে আলু বের না হওয়ায় বাজারে জোগান কমেছে। সংগঠনের পূর্ব বর্ধমান জেলা কমিটির সভাপতি উত্তম পাল বলেন, ''আজ দুপুরে রাজ্য ব্যবসায়ী সমিতির বৈঠক হওয়ার পরে সিদ্ধান্ত নেওয়া হবে।''

দক্ষিণ ২৪ পরগণার বিভিন্ন বাজারেও আলু বিক্রি হয়েছে চড়া দামে। জ্যোতি আলুর দাম ছিল ৩৬ টাকা। চন্দ্রমুখী আলু বিক্রি হয়েছে ৪৪ টাকা কিলো দরে। আলু বিক্রেতাদের অভিযোগ, এক দিনে এক বস্তা আলুর দাম বেড়েছে প্রায় ১০০ টাকা। এর ফলে বেশি দামে বিক্রি করতে হচ্ছে।

কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকাতেও চিত্রটি ছিল একই রকম। নাগেরবাজার এলাকায় জ্যোতি আলু বিক্রি হয়েছে ৩৮ টাকা কিলো দরে। চন্দ্রমুখী আলু ৪৫ টাকায়। আলু বিক্রেতাদের আশঙ্কা, ধর্মঘট না উঠলে এই দাম আকাশ ছোঁবে। দাম বৃদ্ধি পাওয়ায় বিক্রিতেও ভাটা দেখা দিয়েছে।

আলুর দাম বৃদ্ধি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ক্ষোভ প্রকাশ করার পরই গত ২৩ নভেম্বর আলুর দামে রাশ টানতে উদ্যোগী হয় প্রশাসন। হুগলির আলু ব্যবসায়ীদের নিয়ে হরিপালে বৈঠক করেন কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্না। বৈঠকে ঠিক হয় ২৬ টাকা কেজি দরে হিমঘর থেকে আলু বিক্রি করবেন ব্যবসায়ীরা।  অভিযোগ, প্রতিশ্রুতি অনুযায়ী ব্যবসায়ীরা নির্ধারিত দামে আলু বিক্রি করলেও, ভিন রাজ্যে আলু পাঠানোর ক্ষেত্রে বিজ্ঞপ্তি ছাড়াই নিষেধাজ্ঞা জারি করা হয়। রাজ্যের সীমানায় আলুর গাড়ি আটকে দেওয়া হচ্ছে। অথচ কোনও নির্দেশিকা ছাড়াই।  এর পরেই ধর্মঘট ডাকেন আলু ব্যবসায়ীরা। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া