সোমবার ০৬ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | HOOGHLY BODY : মায়ের দেহ আগলে ছেলে, অবিকল রবিনসন স্ট্রিট হিন্দমোটরে

Sumit | ০২ ডিসেম্বর ২০২৩ ১৬ : ৪৫Sumit Chakraborty
মিল্টন সেন,হুগলি : মায়ের মৃতদেহ আগলে ছেলে। এবার রবিনসন স্ট্রিটের ছায়া হিন্দমোটরে। দরজার তালা ভেঙে মৃতদেহ উদ্ধার করল পুলিশ। ঘটনাটি ঘটেছে হিন্দমোটর এক নম্বর বি এন দাস রোড এলাকায়। ওই এলাকার একটি আবাসনে মানসিক ভারসাম্যহীন একমাত্র ছেলেকে সঙ্গে নিয়ে থাকতেন অবসরপ্রাপ্ত ব্যাঙ্ককর্মী কল্যাণী হাজরা। স্থানীয় সূত্রে খবর, বেশ কিছুদিন অসুস্থ ছিলেন কল্যাণী দেবী। স্থানীয় মানুষের বক্তব্য, গত তিন দিন ধরে ফ্ল্যাটের দরজা বন্ধ ছিল। ফ্ল্যাটের পরিচারিকা গীতা দাস জানিয়েছেন, গত দুদিন তিনি কাজে আসেননি। শনিবার তিনি কাজে এসে দেখেন ফ্ল্যাটের ভিতর থেকে দুর্গন্ধ আসছে। মায়ের দেহ নিথর অবস্থায় বিছানায় পড়ে আছে। জিজ্ঞাসা করলে ছেলে জানায় তার মা ঘুমের ওষুধ খেয়ে ঘুমোচ্ছে। পরিচারিকা ঘটনার কথা প্রতিবেশীদের জানানোর জন্য ফ্ল্যাট থেকে বেরোনোর চেষ্টা করেন। কিন্তু ছেলে শুভ্রদীপ তাঁকে ফ্ল্যাটের ভিতর জোর করে বেশ কিছুক্ষণ আটকে রাখে। কিছুক্ষণ পর চিৎকার শুরু করেন পরিচারিকা। দরজা খুলে দেয় ছেলে। কিন্তু তিনি বেরোনোর পরেই আবারও দরজা বন্ধ করে ভিতর থেকে তালা দিয়ে দেয়। স্থানীয় বাসিন্দাদের ধারণা দিন দুয়েক আগে মৃত্যু হয়েছে কল্যাণী দেবীর। এদিন খবর পেয়ে ওই বাড়িতে যান স্থানীয় কাউন্সিলর প্রবীর কংস বণিক। খবর দেওয়া হয় উত্তরপাড়া থানায়। কাউন্সিলর জানিয়েছেন, ওই পরিবারের সঙ্গে এলাকার মানুষের তেমন কোনও যোগ ছিল না। স্থানীয়দের সঙ্গে মেলামেশা করতেন না কল্যাণী দেবী ও তার ছেলে। আশেপাশে কল্যাণী দেবীর আত্মীয়-স্বজনরা রয়েছেন। অথচ তাদের সঙ্গে ওই পরিবারের কোনও যোগাযোগ ছিল না। তাই অসুস্থতার খবর আগে জানা যায়নি। উত্তরপাড়া থানার পুলিশ ফ্ল্যাটের দরজা খোলার চেষ্টা করে। বেশ কিছুক্ষণ ডাকাডাকি করে লাভ না হওয়াতে দরজার তালা ভাঙা হয়। ভিতরে ঢুকে পুলিশ মৃতেদহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। বৃদ্ধার ছেলেকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া