সোমবার ১১ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Pallabi Ghosh | ০৩ ডিসেম্বর ২০২৪ ২১ : ৫২Pallabi Ghosh
আজকাল ওয়েবডেস্ক: শীতের মরশুম শুরু হতেই আলিপুরদুয়ার শহরের বিভিন্ন ঝিলে পরিযায়ী পাখিরা আসতে শুরু করেছে। প্রতিবছর শীতের সময় সুদূর সাইবেরিয়া থেকে ঝাঁকে ঝাঁকে পরিয়ায়ী পাখিরা এই এলাকায় চলে আসে। আবার গরম পড়লে তারা ফিরে যায়। শীতে আলিপুরদুয়ার শহরে বিভিন্ন ঝিলে গেলেই দেখা মিলবে পরিযায়ী পাখিদের। কিন্তু আগের তুলনায় ঝিলগুলিতে পরিযায়ী পাখিদের সংখ্যা অনেকটাই কমে গিয়েছে। এর প্রধান কারণ হিসেবে ঝিলগুলি সংস্কারের অভাব, দূষণ, ঝিলের আশেপাশে লোকবসতি বেড়ে যাওয়া-সহ ঝিলগুলি কচুরিপানায় ভর্তি হয়ে যাওয়ার মতোও কারণ রয়েছে বলে পরিবেশপ্রেমীরা জানালেন।
পরিবেশপ্রেমী শিবুন ভৌমিকের কথায়, বিভিন্ন ঝিলে সরাল, বালিহাঁস ও ব্রাহ্মণী হাঁস ছাড়াও কিছু শিকারি পাখি যেমন ওরপ্রে বা মেছো ইগল ও ব্ল্যাক ইগলও দেখা যায়। তবে আলিপুরদুয়ারের মায়া টকিজের ঝিলটিতে প্রধানত সরাল ও বালিহাঁসের দেখা মেলে। এছাড়াও ডাউক বা পানকৌড়ির মতো কিছু স্থানীয় পাখিও এই ঝিলে দেখা যায়। শীতের শুরুর সময় এখানে আসে তারা। তিন থেকে চার মাস এখানে থাকে এবং শীতের শেষের দিকে ফিরতে শুরু করে। তবে দিন দিন এই পরিযায়ী পাখিদের সংখ্যা কমছে।
এবিষয়ে পরিবেশ প্রেমী তথা আলিপুরদুয়ার নেচার ক্লাবের সম্পাদক ত্রিদিবেশ তালুকদার জানান, এক সময় আলিপুরদুয়ার শহর সংলগ্ন সবকটি ঝিল সহ ডীমা নদী, কালজানি নদীতে শীতের সময় দেখা মিলতো পরিযায়ী পাখিদের। কিন্তু এখন ডীমা ও কালজানি নদীতে পরিযায়ী পাখিদের দেখা মেলে না। কারণ এই সব নদীতে দূষণ ছড়িয়েছে। এছাড়া বেশির ভাগ ঝিলে সংস্কারের অভাবে কচুরিপানা ছেয়ে গিয়েছে বলে এই পাখিদের সংখ্যাও কমেছে বলে তিনি জানান। যে কয়েকটি ঝিল এখন ঠিক আছে এবং যেখানে কচুরিপানা কম সেখানে আসছে পরিযায়ী পাখিরা। সাইবেরিয়াতে শীত পড়লেই প্রতিবছর পরিযায়ী পাখিরা চলে আসে আবার মার্চ মাসের দিকে চলে যায়। এই পাখিদের আবাসস্থল সংরক্ষণের জন্য দীর্ঘমেয়াদি পরিকল্পনা প্রয়োজন বলেও তিনি জানান।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার