শনিবার ০৪ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | আবাসিক স্কুলের অষ্টম শ্রেণির ছাত্রীর অস্বাভাবিক মৃত্যু, নেপথ্যে কি সহপাঠীর সঙ্গে ঝগড়া?

Riya Patra | ০৩ ডিসেম্বর ২০২৪ ২০ : ২০Riya Patra

আজকাল ওয়েবডেস্ক: মঙ্গলবার সকালে মুর্শিদাবাদের নওদা থানা এলাকায় একটি বেসরকারি স্কুল থেকে অষ্টম শ্রেণির এক ছাত্রীর দেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। পুলিশ সূত্রে জানা গেছে, মৃত ওই ছাত্রীর নাম সোহানা মন্ডল (১৪)। তার বাড়ি নওদা থানার বাদশানগর গ্রামে।  স্থানীয় আমতলার ভয়েস মিশনারি আবাসিক স্কুলের অষ্টম শ্রেণীর ছাত্রী সোহানা।
 
মঙ্গলবার সকালে ওই আবাসিক স্কুলের শিক্ষকেরা সোহানাকে গুরুতর 'অসুস্থ' অবস্থায় আমতলা হাসপাতালে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে চিকিৎসকরা মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করে দেন। পরে সেখানে মৃত্যু হয় সোহানার। তবে মৃতের পরিবারের অভিযোগ 'অসুস্থ' হওয়া থেকে শুরু করে তাকে হাসপাতালে ভর্তি করা পর্যন্ত গোটা ঘটনা স্কুল কর্তৃপক্ষের তরফে পরিবারকে কিছু জানানো হয়নি। পরে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে মর্গে সোহানার দেহ রয়েছে বলে তারা জানতে পারেন। 
 
সোহানার পরিবার অভিযোগ, সোমবার রাতে স্কুলের মধ্যেই 'মৃত্যু' হয়েছিল তার। কিন্তু নিজেদের গাফিলতি ঢাকতে মঙ্গলবার সকালে স্কুল কর্তৃপক্ষ ঐ ছাত্রীকে হাসপাতালে নিয়ে যায়। যদিও ওই আবাসিক স্কুল কর্তৃপক্ষের তরফ থেকে এখনও ঘটনা প্রসঙ্গে কিছু জানানো হয়নি। নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষক জানিয়েছেন, এক সহপাঠীর সঙ্গে বচসা হয় সোহানার। আত্মহত্যার চেষ্টা করে বলে জানান তিনি। বলেন, বিষয়টি জানতে পেরেই, তাকে 'সংজ্ঞাহীন' অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছিল, কিন্তু তাকে বাঁচানো যায়নি। 

যদিও স্কুল কর্তৃপক্ষের এই দাবি মানতে রাজি হয়নি মৃত ছাত্রীর পরিবার। মনোজ খান নামে মৃত ছাত্রীর আত্মীয় জানান, সোমবার রাতেও পরিবারের লোকেদের সঙ্গে স্বাভাবিকভাবেই কথা বলেছিল সোহানা। মঙ্গলবার সকালে আমাদের জানানো হয় সোহানা অসুস্থ হয়ে পড়েছে, তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। এর কিছুক্ষণের মধ্যে স্কুলের তরফে আমাদেরকে ফের ফোন করে জানানো হয় সোহানার মৃত্যুর খবর.নওদা থেকে আমরা যখন মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে গিয়ে মেয়ের দেহ হাসপাতালে দেখতে পাননি বলেও অভিযোগ করেছেন তিনি।  


মৃতার পরিবারের অভিযোগ, স্কুল কর্তৃপক্ষ নিজেদের গাফিলতি ঢাক তে তড়িঘড়ি দেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ময়নাতদন্ত শেষ হলে তারা পুলিশের দ্বারস্থ হবেন বলে জানিয়েছেন সোহানার পরিবারের সদস্যরা। অন্যদিকে গোটা ঘটনা প্রসঙ্গে নওদা থানার একা আধিকারিক জানান, একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করে দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এই ঘটনায় এখনও কেউ গ্রেপ্তার বা আটক হয়নি।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া