সোমবার ১১ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Rajat Bose | ০২ ডিসেম্বর ২০২৪ ০১ : ৪৮Rajat Bose
আজকাল ওয়েবডেস্ক: উত্তর হাওড়ার মানুষের পানীয় জল সমস্যা মেটাতে ২৯২ কোটি টাকার ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট তৈরি করছে সরকার। ওই কাজ চলাকালীন পুরনো পাইপলাইন ফেটে বিপত্তি। উত্তর হাওড়ার ১৪টি ওয়ার্ডের মধ্যে ১২টি ওয়ার্ডে সোমবার বিকেল থেকে জল মিলছে না। মঙ্গলবার সকালে পানীয় জল মিলবে কিনা তাও স্পষ্ট নয়।
হাওড়া পুরসভা সূত্রে জানা গেছে, বাঁধাঘাটের কাছে পুরসভার পাইপ লাইনের কাজের সময় বিপত্তি বাঁধে। বাঁধাঘাটের কাছে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের পাইপ বসানো হচ্ছিল। বসাতে গিয়ে পুরনো পদ্মপুকুরের পানীয় জলের পাইপ লাইনে ধাক্কা লাগে। পাইপলাইনের কিছুটা ফেটে যায়। যে কারণে পানীয় জল সরবরাহ বন্ধ রাখা হয়েছে। এর ফলে উত্তর হাওড়ার ১২টি ওয়ার্ডে পানীয় জল মিলছে না। সমস্যার মধ্যে পড়তে হচ্ছে এলাকার মানুষজনকে। তবে মঙ্গলবার সকালে জল মিলবে কিনা তা স্পষ্ট করেনি পুরসভা।
এই প্রসঙ্গে উত্তর হাওড়ার বিধায়ক গৌতম চৌধুরী বলেন, উত্তর হাওড়ার মানুষ প্রায় ৫০ বছর ধরে পদ্মপুকুরের জল খেতেন। বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ওখানে ২৯২ কোটি টাকার ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট করছেন। ২০২৪ সালের জানুয়ারি মাসে কাজ শুরু হয়েছে। আগামী ২০২৫ ডিসেম্বরের মধ্যে তা সম্পূর্ণ হয়ে যাবে। এই বৃহৎ কাজের জন্য ছোট কোন ভুলত্রুটি হতেই পারে। পদ্মপুকুরের পানীয় জলের পাইপ লাইনে ধাক্কা লেগে কিছুটা ফুটো হয়েছে। সোমবার সন্ধ্যের জল উত্তর হাওড়ার ১২টি ওয়ার্ডের মানুষ পাবেন না। মঙ্গলবার পরিষেবা মিলবে। এত বড়ো কাজ চলছে আশা রাখি উত্তর হাওড়ার মানুষ একটু অসুবিধা মেনে নেবেন।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার