সোমবার ১১ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: Bibhas Bhattacharya | লেখক: Abhijit Das ০২ ডিসেম্বর ২০২৪ ০০ : ০৯Abhijit Das
আজকাল ওয়েবডেস্ক: পর্যটকদের জন্য সুখবর। মঙ্গলবার ৩ ডিসেম্বর থেকে খুলে যাচ্ছে উত্তর সিকিমের একটা বড় অংশ। ডিসেম্বরের প্রথমদিন থেকে মংগন জেলার লাচুংও পর্যটকদের জন্য খুলে দেওয়ার কথা আগেই জানিয়েছিল সিকিম প্রশাসন। সড়কপথে কিছু বিধিনিষেধের কথা জানিয়ে শনিবার তাতে সিলমোহর দেয় সিকিম পুলিশ।
শুধু লাচুংই নয়, ১০ ডিসেম্বর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে লাচেন, ছাঙ্গু, গুরুদোংমার থেকেও। এমনটাই জানিয়েছে মংগন জেলা প্রশাসন। লাচুংয়ের পাশাপাশি জিরো পয়েন্ট, ইয়ুমথাংয়েও যেতে পারবেন পর্যটকরা। এই সিদ্ধান্ত সিকিমের পর্যটনে অক্সিজেন জোগাবে বলে উত্তরবঙ্গের পর্যটন ব্যবসায়ীদের দাবি। সরকারিভাবে রবিবার থেকে লাচুং খোলা হলেও, পরীক্ষামূলকভাবে গত শুক্রবার কিছু পর্যটককে সেখানে যাওয়ার পারমিট দেওয়া হয়েছিল বলে জানা গিয়েছে। সড়কপথে তেমন কোনও সমস্যা হয়নি বলে তাঁরাও জানিয়েছেন। একটি সূত্রের দাবি, এঁদের মধ্যে কয়েকজন বিদেশি পর্যটকও রয়েছেন। স্বভাবতই পাহাড়ে তুষারপাত ও জিরো পয়েন্টে রাস্তার পাশে বরফ দেখে তাঁরা উচ্ছ্বসিত।
তবে জেলা প্রশাসনের তরফে কিছু নির্দেশিকা জারি করা হয়েছে। নির্দেশিকা অনুযায়ী, পর্যটকদের মংগনের সাবডিভিশনাল ম্যাজিস্ট্রেট অফিস থেকে ভ্রমণের একদিন আগে অথবা যেদিন বেড়াতে যাবেন সেদিন সকাল সাড়ে ৯টার মধ্যে পাস সংগ্রহ করতে হবে। তাঁদের বিশেষ ধরনের এসইউভি গাড়ি ব্যবহার করতে হবে। গোটা বিষয়টি জানতে স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ রেখে চলতে হবে। উত্তর সিকিমের দরজা খোলার সিদ্ধান্তে পর্যটকদের ঢল নামবে বলে আশাবাদী সিকিমের পর্যটন ব্যবসায়ীরা। লাচুংয়ের হোটেল ব্যবসায়ী কল্পক দে বলেন, ''এই সিদ্ধান্তের জন্য বহুদিন ধরে অপেক্ষায় ছিলাম। পর্যটকরা যেভাবে খোঁজখবর নিচ্ছেন, তাতে দীর্ঘদিন পর উত্তর সিকিমে ফের পর্যটকদের ভিড় হবে বলে মনে হচ্ছে।''
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার