সোমবার ১১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | তিরঙ্গা প্রণাম করে তবেই চেম্বারে ঢুকবেন, বাংলাদেশের রোগীদের জন্য নতুন ব্যবস্থা এই চিকিৎসকের 

Kaushik Roy | ০২ ডিসেম্বর ২০২৪ ২৩ : ১১Kaushik Roy

আজকাল ওয়েবডেস্ক: বাংলাদেশে জাতীয় পতাকার অপমান হয়েছে। ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গিয়েছে ভারতের জাতীয় পতাকার উপর দিয়ে হেঁটে যাচ্ছে বাংলাদেশের লোকজন। ভারতের জনসাধারণের কাছে যা চূড়ান্ত অপমানজনক। প্রতিবাদে গর্জে উঠেছেন সবাই। চিকিৎসক মহলেও কেউ কেউ সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ থেকে আসা রোগীদের দেখবেন না।

 

 

এই অবস্থায় অভিনব সিদ্ধান্ত শিলিগুড়ির এক চিকিৎসকের। বাংলাদেশ থেকে আসা রোগীদের পুরোপুরি ফিরিয়ে না দিয়ে প্রতিবাদের এক অন্য পন্থা অবলম্বন করেছেন তিনি। পেশায় ইএনটি বিশেষজ্ঞ ডাঃ শেখর বন্দ্যোপাধ্যায় তাঁর চেম্বারের সামনে একটি জাতীয় পতাকা রেখেছেন। সেইসঙ্গে ছাপানো অক্ষরে বাংলা হরফে একটি লেখা রেখেছেন পতাকার সামনে।

 

 

যেখানে বলা হয়েছে, চেম্বারে ঢোকার আগে 'তিরঙ্গা'কে প্রণাম করে ঢুকতে হবে। না হলে, চেম্বারে প্রবেশ নিষিদ্ধ।  কেন এই ব্যবস্থা? উত্তরে ডাঃ শেখর বন্দ্যোপাধ্যায় বলেন, 'যারা আমাদের দেশে আসবেন তাঁদেরকে আমাদের পতাকা সম্মান করতেই হবে। এই মুহূর্তে বাংলাদেশের পরিস্থিতি দেখে মনে হচ্ছে সেখানে চূড়ান্ত অরাজকতা চলছে।' চিকিৎসকের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন রোগী ও অন্যরা। উল্লেখ্য, ইসকনের এক সন্ন্যাসী চিন্ময় প্রভুর গ্রেপ্তারিকে কেন্দ্র করে অশান্ত হয়ে উঠেছে বাংলাদেশ।

 

 

অভিযোগ উঠেছে, সংখ্যালঘুদের ওপর অত্যাচারের।পরিস্থিতিকে কেন্দ্র করে উদ্বিগ্ন রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারও। বাংলাদেশ থেকে বহু মানুষ পশ্চিমবঙ্গে চিকিৎসা করাতে আসেন। সোমবার বিধানসভায় বাংলাদেশ ইস্যু নিয়ে কেন্দ্রের কাছে আর্জিও জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তিনি জানান, বাংলাদেশের পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রয়োজনে রাষ্ট্রসংঘের কাছে কেন্দ্র আবেদন জানাক, সে দেশে শান্তিরক্ষা বাহিনী পাঠানোর জন্য। বাংলার মুখ্যমন্ত্রীর সাফ বার্তা, আমরা শান্তি চাই। ওপার বাংলার এই পরিস্থিতির মধ্যেই শিলিগুড়ির এই চিকিৎসকের অভিনব সিদ্ধান্ত সাড়া ফেলেছে সাধারণ মানুষের মধ্যে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া