সোমবার ১১ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Riya Patra | ০২ ডিসেম্বর ২০২৪ ২১ : ৪১Riya Patra
আজকাল ওয়েবডেস্ক: ডুয়ার্সে ঘুরতে যাবেন, কিন্তু ঘুরবেন কোথায় কোথায়? অনেকের কাছেই সঠিক তথ্য থাকে না। ঘুরতে যাওয়ার আগে খোঁজ নিতে হয় বিস্তর। তবে এবার আর খোঁজ করার জন্য বেশি ভাবতে হবে না। মুহূর্তে কিউ আর কোড স্ক্যান করেই পর্যটকরা জানতে পারবেন আলিপুরদুয়ার জেলার বিভিন্ন পর্যটন স্থল সম্পর্কে।আর এই বিশাল উদ্যোগ নেওয়া হয়েছে ইস্টার্ন ডুয়ার্স ট্যুরিজম ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন-এর পক্ষ থেকে। এই উদ্যোগ পশ্চিমবঙ্গ-এর মধ্যে প্রথম বলে দাবি ওই সংগঠনের সদস্যদের।
ডুয়ার্স মানে চিরসবুজের রাজত্ব। এখানে যেমন রয়েছে দিগন্তবিস্তৃত চা বাগান, তেমনি রয়েছে বনজঙ্গল, হাতি, গন্ডার, বাইসন, লেপার্ড সহ নানান রকমের হরিণের আনাগোনা। আবার ডুয়ার্স মানে চঞ্চল নদীদের উপাখ্যান। এই সৌন্দর্যকে উপভোগ করার টানে ডুয়ার্স ছুটে আসেন পর্যটকরা। ডুয়ার্সের বিভিন্ন এলাকায় ছড়িয়ে থাকা পর্যটন স্থলগুলিকে ১৩টি সাৰ্কিটে ভাগ করেছেন পর্যটন ব্যবসায়ীরা। পশ্চিমবঙ্গ ও অসম দুটি রাজ্যেই ডুয়ার্সের বিস্তৃতি। পর্যটন ব্যবসায়ী বিশ্বজিৎ সাহা জানাচ্ছেন, কবি জীবনানন্দ দাসের কবিতায় ধানসিঁড়ি নদীর কথা উল্লেখ রয়েছে। এই ধানসিঁড়ি নদী রয়েছে অসমের এক স্থানে। ডুয়ার্সের ব্যাপ্তি সেবক-ওদলাবাড়ি থেকে অসম পর্যন্ত। কিন্তু ক্রমেই তা ছোট হয়ে আসছে। ডুয়ার্স সম্পর্কে সম্যক জ্ঞানের জন্যই পর্যটকদের কাছে তুলে ধরা হচ্ছে এই কিউ.আর কোড নির্ভর তথ্য প্রদানের ব্যবস্থা।
পর্যটন ব্যবসায়ী বিশ্বজিৎ সাহা জানান, কিউ.আর কোড স্ক্যান করলে আলিপুরদুয়ার জেলার পর্যটন ক্ষেত্রগুলি সম্পর্কে জানতে পারবেন পর্যটকরা। যারা শুনবেন তারা হেডসেট ব্যবহার করবেন। আর যারা পড়তে চান তারা ভয়েস ওভার মিউট করে পড়বেন। সব তথ্য তাঁরা জানতে পারবেন। জলদাপাড়ায় বিভিন্ন জায়গায় লাগানো এই কিউ.আর কোড স্ক্যান করে ডুয়ার্সকে জানার ব্যবস্থা প্রথম শুরু হল। এরপর রাজাভাতখাওয়া, কুমারগ্রাম, জয়গাঁ সব স্থানেই দেওয়া হবে এই কিউ আর কোড গুলি, তেমনটাই জানা গিয়েছে
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার