সোমবার ০৬ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | দেড় বছরে দ্বিগুণ, চড়া সুদের প্রলোভন দেখিয়ে ৩০ কোটি টাকা গায়েব বাবা ও ছেলের  

Riya Patra | ০২ ডিসেম্বর ২০২৪ ২১ : ৩৬Riya Patra

 

আজকাল ওয়েবডেস্ক: দেড় বছরের টাকা দ্বিগুণ হবে। মোটা সুদের প্রলোভন দিয়ে প্রায় ৩০ কোটি টাকা প্রতারণা করে বেপাত্তা বাবা ও দুই ছেলে। প্রতারিত আমানতকারীরা বিচারের দাবিতে পুলিশের দ্বারস্থ হয়েছেন। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার হাবড়ায়। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হাবড়ার আশরাফাবাদ কলোনির বাসিন্দা বাবা গৌতম মণ্ডল ও তাঁর দুই ছেলে গৌরব ও চন্দন দৈনিক সঞ্চয় একটি প্রকল্প খুলেছিলেন। গ্রামের গরিব মানুষের কাছে তাঁরা আশ্বাস দিয়েছিলেন, দৈনিক সঞ্চয় করলে দেড় বছরের মাথায় দ্বিগুণ টাকা ফেরত দেবেন। সরল বিশ্বাসে বিভিন্ন বাজারের দোকানদার, ফেরিওয়ালা, দিনমজুর, টোটোচালকরা দৈনিক সঞ্চয়ের ওই ফাঁদে পা দিয়েছিলেন। প্রতিদিন সন্ধ্যাবেলা গৌতম ও তাঁর ছেলেরা বিভিন্ন জায়গায় টাকা সংগ্রহ করতে যেতেন। অল্প সময়ের মধ্যে অনেক টাকা ফেরত পাওয়ার আশায় দৈনিক সঞ্চয়ের ওই প্রকল্পে অনেকেই টাকা জমিয়েছিলেন। চলতি ডিসেম্বর মাসে বহু আমানতকারীর সঞ্চয়ের মেয়াদ শেষ হয়েছে। কবে টাকা ফেরত পাবেন তা নিয়ে তাঁরা বাবা ওই দুই ছেলের সঙ্গে কথা বলতে থাকেন। গৌতম ও তাঁর ছেলেরা দু'-চার দিনের মধ্যে টাকা ফেরত দেবেন বলে আশ্বাসও দিয়েছিলেন। 

রবিবার সকালে আমানতকারীরা জানতে পারেন, গৌতম ও তাঁর দুই ছেলে গৌরব ও চন্দন বেপাত্তা হয়ে গিয়েছেন। আমানতকারীরা আশরাফাবাদ কলোনিতে তাঁদের বাড়িতে ভিড় করেন। পরিবারের লোকেরা জানান, গৌতম ও তাঁর দুই ছেলে বাড়িতে নেই। অনেকেই মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করেন। কিন্তু গৌতম ও তাঁর ছেলেদের মোবাইল ফোনের সুইচ বন্ধ ছিল। প্রতারিত আমানতকারীরা তখন হাবড়া থানার দ্বারস্থ হন। বিষয়ের গুরুত্ব বুঝে পুলিশ সঙ্গে সঙ্গে ঘটনার তদন্ত নামে। গৌতমের শাশুড়ি ও এক পুত্রবধূকে পুলিশ আটক করেছে। 

আমানতকারী প্রৌঢ়া জয়ন্তী দাস বলেন, 'অশোকনগর রেল স্টেশনে আমি খাবার ফেরি করি। মেয়ের বিয়ের জন্য আমি দৈনিক সঞ্চয়ের ওই প্রকল্পে টাকা জমিয়েছিলাম। ডিসেম্বর মাসে আমার টাকা ওঠার কথা ছিল। তার আগেই ফান্ডের কর্ণধার গৌতম মণ্ডল ও তার দুই ছেলে বাড়ি ছেড়ে পালিয়ে গিয়েছেন। জানি না আর টাকা ফেরত পাব কিনা। সুবিচারের দাবিতে আমরা পুলিশের দ্বারস্থ হয়েছি।'

অশোকনগর খোশদেলপুরের বাসিন্দা খোদাবৎ সাহাজি বলেন, 'আমি একটি মাংসের দোকান চালাই। ওই ফান্ডে চারটি বই করেছিলাম। ৫ লক্ষ করে মোট ২০ লক্ষ টাকা আমার পাওয়ার কথা ছিল। তার আগেই শুনতে পাচ্ছি, ফান্ডের মালিক পালিয়ে গিয়েছেন। জানি না টাকা আর ফেরত পাব কিনা।'

পুলিশ গ্রাহকদের অভিযোগ লিপিবদ্ধ করেছে। পলাতক গৌতম ও তাঁর দুই ছেলের খোঁজে পুলিশ তল্লাশি শুরু হয়েছে। তদন্তের স্বার্থে গৌতামের পরিবারের দুই মহিলাকে পুলিশ আটক করে থানায় নিয়ে এসেছে। তাঁদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ ওই সঞ্চয় প্রকল্পের কর্ণধারদের নাগাল পাওয়ার চেষ্টা করছে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া