শুক্রবার ০৩ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | টাকা দিয়েও মেলেনি আবাস যোজনার ঘর, ফেরত চাইতে গিয়ে খুন হলেন প্রৌঢ়

Pallabi Ghosh | ০১ ডিসেম্বর ২০২৪ ১৮ : ৪৮Pallabi Ghosh

আজকাল ওয়েবডেস্ক: আবাস যোজনার ঘর পাওয়ার জন্য একটি বেসরকারি স্কুলের শিক্ষককে টাকা দেওয়ার পরও সেই তালিকাতে নাম না ওঠায় টাকা ফেরত চাইতে গিয়ে খুন হলেন এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানার অন্তর্গত মুকুন্দপুর এলাকায়। পুলিশ সূত্রে জানা গেছে, মৃত ব্যক্তির নাম কালু শেখ (৫০)। 

জঙ্গিপুর পুলিশ জেলার সুপার আনন্দ রায় বলেন, 'ইতিমধ্যেই আমরা একটি খুনের মামলার রুজু করেছি। অভিযুক্ত আব্দুল লতিফকে গ্রেপ্তার করা হয়েছে।' স্থানীয় সূত্রে জানা গেছে, পেশায় দিনমজুর কালু শেখ আবাস যোজনায় ঘর পাওয়ার জন্য কয়েক বছর আগে স্থানীয় একটি বেসরকারি স্কুলের শিক্ষক মিঠুন শেখকে ২০০০ টাকা দিয়েছিলেন। সম্প্রতি জেলা প্রশাসনের তরফ থেকে নতুন করে আবাস যোজনায় ঘর পাওয়ার যোগ্য এবং অযোগ্যদের যে তালিকা প্রকাশ করা হয়েছে তাতে কালু শেখের নাম নেই। 

গত কয়েকদিন ধরে রঘুনাথগঞ্জ -২ ব্লকের মিঠিপুর গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা কালু, মিঠুন শেখকে ঘর পাওয়ার জন্য যে টাকা দিয়েছিলেন তা ফেরত দেওয়ার জন্য চাপ দিচ্ছিলেন। অভিযোগ, বারবার বলা সত্বেও মিঠুন সেই টাকা ফেরত দেননি। মৃতের পরিবারের এক সদস্য মুজিবর রহমান বলেন, 'মিঠুন স্কুলে শিক্ষকতা করার পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে জড়িত রয়েছেন। যখন যে দল ক্ষমতায় থাকে মিঠুন সেই রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হয়ে যান।' 
 
তিনি জানান, 'গ্রামের আরও অনেকের মতো কালুও আবাস যোজনায় ঘরের টাকা পাওয়ার জন্য মিঠুনকে  দু'হাজার টাকা অগ্রিম দিয়েছিলেন। কিন্তু নতুন তালিকায় নাম না ওঠায় কালু সেই টাকা মিঠুনের কাছ থেকে ফেরত চেয়েছিলেন।' মৃতের পরিবার সূত্রে জানা গেছে, শনিবার রাতে ওই টাকা ফেরত দেওয়ার নাম করে কালুকে মুকুন্দপুর মোড়ের কাছে ডেকে নিয়ে যান মিঠুন। এরপর সেখানেই তাঁকে ব্যাপক মারধর করা হয় ।
 
মাথায় এবং নাকে গুরুতর চোট নিয়ে শনিবার রাতে কালুকে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়।  সেখানে তাঁর অবস্থার অবনতি হলে গভীর রাতে কালুকে কলকাতার এনআরএস মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করে দেওয়া হয়। রবিবার সকালে সেখানেই মৃত্যু হয় কালু শেখের। 

রাজ্যের বিদ্যুৎ দপ্তরের প্রতিমন্ত্রী তথা রঘুনাথগঞ্জের বিধায়ক আখরুজ্জামান বলেন, 'প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর দেওয়ার জন্য যখন ২০১৮ সালে সার্ভে হয় তখন কয়েকজন দালাল সেই তালিকায় নাম তুলে দেওয়ার জন্য কিছু লোকের কাছ থেকে টাকা তুলেছিলেন। কালুর কাছ থেকেও টাকা তোলা হয়েছিল বলে আমি জানতে পেরেছি। কিন্তু রাজ্য সরকার এখন স্বচ্ছ ভাবে সার্ভে করার পর যে তালিকা প্রকাশ করেছে তাতে কালুর নাম নেই। সেই কারণেই কালু ওই ব্যক্তির কাছ থেকে টাকা ফেরত চেয়েছিলেন।' 

তিনি বলেন, 'অভিযুক্ত ব্যক্তি তৃণমূলের সঙ্গে যুক্ত নন। আমরা পুলিশ প্রশাসনকে বলেছি যারা এই তোলাবাজি এবং ঘর দেওয়ার নাম করে টাকা তোলার কাজে যুক্ত তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য।'


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া