সোমবার ১১ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Riya Patra | ০১ ডিসেম্বর ২০২৪ ১৭ : ১৩Riya Patra
আজকাল ওয়েবডেস্ক: গত ২৫ নভেম্বর মহেশতলার এসবিআই শাখার লুঠ ও চুরির কিনারা করল ডায়মন্ড হারবার জেলা পুলিশ। উদ্ধার খোয়া যাওয়া সমস্ত টাকা ও এবং গয়না। গ্রেপ্তার ডি গ্রুপ কর্মী ও তার স্ত্রী-সহ তিনজন। এসবিআই শাখার সিসিটিভি ফুটেজ পাওয়া না গেলেও, পার্শ্ববর্তী এইচডিএফসি ব্যাঙ্কের সিসিটিভি ফুটেজেই মেলে সাফল্য।
সিসিটিভি ফুটেজকে হাতিয়ার করেই তদন্তে নেমেছিলেন মহেশতলা থানার তদন্তকারী আধিকারিক। ফুটেজে দেখা যায় ওই চতুর্থ শ্রেণীর কর্মী এবং তার স্ত্রীকে। গতকাল ভোররাতেই তাদের গ্রেপ্তার করেন মহেশতলা থানার তদন্তকারী আধিকারিক। জানা গিয়েছে উলুবেড়িয়া থেকে উদ্ধার হয় চুরি যাওয়া সমস্ত টাকা এবং গহনা, তবে দম্পতি সহ বাকি একজনকে কোথায় আটক করা হয়েছিল, তা পুলিশ এখনও জানায়নি।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, সাংবাদিক সম্মেলনের মাধ্যমে সমস্ত ঘটনার বিস্তারিত তথ্য জানানো হবে। তার আগেই ডায়মন্ড জেলা পুলিশের সুপার রাহুল গোস্বামী-সহ অতিরিক্ত পুলিশ সুপার অম্লান কুসুম ঘোষ এবং এসডিপিও কামরুজ্জামান মোল্লা, গ্রেপ্তার হওয়া ওই চতুর্থ শ্রেণীর কর্মীকে সঙ্গে নিয়ে ঘটনার পুনর্নির্মাণ করেন, অর্থাৎ কোথা দিয়ে তারা ঢুকেছিল এবং কোথা দিয়ে পালিয়ে গিয়েছিল তা দেখার চেষ্টা করে জেলা পুলিশ। পুলিশের জেরায় অভিযুক্ত স্বীকার করেছে, বছর দেড়েক আগে ব্যাঙ্কের প্রাক্তন ম্যানেজারের বিশ্বস্ত কর্মী ছিল সে। সেই সুযোগেই সমস্ত চাবিই সে নকল তৈরি করে নেয়। রবিবার হলেও সমস্ত কর্মচারীকে ব্যাঙ্কে আসার জন্য ডায়মন্ড হারবার জেলা পুলিশ থেকে তলব করা হয়। তবে চতুর্থ শ্রেণীর ওই কর্মী এখনও এসবিআই এর এই শাখায় কাজ করতো কি না তা জানা যায়নি।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার