সোমবার ১১ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Pallabi Ghosh | ৩০ নভেম্বর ২০২৪ ০০ : ২২Pallabi Ghosh
মিল্টন সেন, হুগলি: রমরমিয়ে চলছিল নিষিদ্ধ গাঁজার চাষ। বাড়ির উঠোন হোক বা সংলগ্ন জমি, সর্বত্রই গাঁজা গাছ। খবর পেয়ে একাধিক গ্রামে অভিযান চালায় হুগলি গ্রামীণ পুলিশ। নষ্ট করে দেওয়া হয় চাষ করা লক্ষ লক্ষ টাকার গাঁজা।
শনিবার ঘটনাটি ঘটেছে বলাগড় থানার অন্তর্গত নাটাগড় এলাকায়। পুলিশ সূত্রে জানা গেছে, আনুমানিক প্রায় পাঁচ লক্ষ টাকার গাঁজা গাছ কেটে নষ্ট করে দেওয়া হয়েছে। দীর্ঘ দিন ধরেই হুগলির বলাগড় এলাকার বিভিন্ন এলাকায় নিষিদ্ধ গাঁজা চাষ করা হয়। গাঁজা নিষিদ্ধ। এই চাষ বেআইনি। সেটা জানেন গ্রামবাসীরা। তবুও বারবার এই চাষ করেন। পুলিশ পৌঁছে নষ্ট করে দিলেও আবার চাষ হয়। দিন কয়েক আগেই বলাগড়ের চর কৃষ্ণ বাটিতে বেআইনি চাষ করা গাঁজা নষ্ট করেছিল পুলিশ।
এদিন বলাগড় ব্লকের সোমড়া-১ গ্রাম পঞ্চায়েত এলাকায় অভিযান চালায় হুগলি গ্রামীণ পুলিশ। নাটাগড় গ্রামে চলে অভিযান। ডিএসপি ক্রাইম অভিজিৎ সিনহার নেতৃত্বে গ্রামে অভিযান চালানো হয়। পুলিশের উদ্যোগে গোটা গ্রামের বিভিন্ন জায়গায় হওয়া বিপুল গাঁজা গাছ কেটে নষ্ট করা হয়। নিষিদ্ধ এই চাষ, চাষের জমিতে করা হয় না। মূলত গৃহস্থের বাড়ির উঠোন বা বাড়ি সংলগ্ন খালি জায়গায় এই নিষিদ্ধ গাঁজা চাষ করা হয়। গাঁজা চাষ বেআইনি জেনেও গ্রামবাসীরা লাউ মাচা, লঙ্কা গাছ বেগুন গাছের ফাঁকেই গাঁজা চাষ করেন। পুলিশ জানতে পারলে গিয়ে সেই গাছ নষ্ট করে।
এই প্রসঙ্গে হুগলি গ্রামীণ জেলা পুলিশের ডিএসপি প্রাইম অভিজিৎ সিনহা মহাপাত্র জানিয়েছেন, নাটাগড় এলাকায় বেশ কয়েকটি গ্রামে বাড়ির ভেতরে গাঁজার চাষ হচ্ছিল। খবর পেয়ে পুলিশ বাহিনী ওই গ্রামগুলিতে পৌঁছয়। গ্রামের আশেপাশে গাঁজা চাষ হয়েছিল। সব কেটে নষ্ট করে দেওয়া হয়েছে। এদিনের অভিযানে নষ্ট করে দেওয়া নিষিদ্ধ গাঁজার আনুমানিক মূল্য প্রায় পাঁচ লক্ষ টাকার বেশি।
ছবি পার্থ রাহা।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার