সোমবার ১১ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Pallabi Ghosh | ৩০ নভেম্বর ২০২৪ ২২ : ৪৯Pallabi Ghosh
আজকাল ওয়েবডেস্ক: শিলিগুড়ি থেকে সিকিম যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে তিস্তায় উল্টে পড়ল যাত্রীবাহী বাস। রংপোয় নিয়ন্ত্রণ হারিয়ে ভয়াবহ বাস দুর্ঘটনায় ছ'জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আহত হয়েছেন আরও ১৫ জন। মৃতের সংখ্যা বাড়তে পারার আশঙ্কা রয়েছে।
পুলিশ সূত্রে খবর, শিলিগুড়ি থেকে সিকিম যাওয়ার পথে রংপোর অটল ব্রিজের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে গড়িয়ে পড়ে যাত্রীবাহী বাসটি। শনিবার দুপুর সাড়ে তিনটে নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে। এই ঘটনায় এখনও পর্যন্ত মৃতের সংখ্যা ছয়। অন্যদিকে আহত হয়েছেন প্রায় ১৫ জন। আহত যাত্রীদের উদ্ধার করতে ইতিমধ্যেই বিপর্যয় মোকাবিলা বাহিনীর কর্মীরা উপস্থিত হয়েছেন ঘটনাস্থলে।
ঘটনার পর স্থানীয়রা প্রথমে বাস থেকে যাত্রীদের উদ্ধার করতে এগিয়ে আসেন। রাস্তা থেকে প্রায় ২০০ ফিট নীচে, তিস্তার ধারে গড়িয়ে পড়ে বাসটি। আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। আহতদের কালিম্পং জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। অন্যদিকে সঙ্কটজনক অবস্থায় যাঁরা রয়েছেন, তাঁদের তড়িঘড়ি শিলিগুড়িতে উন্নত চিকিৎসার জন্য স্থানান্তরিত করা হবে।
এলাকায় ইতিমধ্যে পুলিশ ও বিপর্যয় মোকাবিলা কর্মীরা পৌঁছেছেন। উল্টে পড়া বাস থেকে বাকি যাত্রীদের উদ্ধার করার চেষ্টা চলছে। সিকিম পুলিশের তরফ থেকে খোলা হচ্ছে হেল্পলাইন নম্বর। কালিম্পংয়ের জেলাশাসক বালসুব্রহ্মণ্যম টি জানিয়েছেন, 'ইতিমধ্যেই ঘটনার খবর পাওয়া মাত্র উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছেছে। এই বাস দুর্ঘটনায় কয়েক জনের মৃত্যর খবর উঠে আসছে। প্রায় ২০ জনের উপর আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে রংপো হাসপাতাল ও স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হচ্ছে। তবে অনেক আহতদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। যার কারণে মৃতের সংখ্যা বাড়তে পারে বলে অনুমান করা হচ্ছে।'
সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী, দুর্ঘটনায় মৃত ছ'জনের পর পাঁচজন হলেন, ইকবাল হাসান(কলকাতা), গোপাল জে প্রসাদ(গ্যাংটক), অজয় তামাং(জলঢাকা), জুলু কুমারী(সিকিম), ইন্দ্রজিৎ সিং(শিলিগুড়ি)।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার