সোমবার ১১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | পাকা ধানে 'মই' দিতে পারে নিম্নচাপের বৃষ্টি, ক্ষতির আশঙ্কায় ধান চাষীরা

Pallabi Ghosh | ৩০ নভেম্বর ২০২৪ ২০ : ৪৬Pallabi Ghosh

আজকাল ওয়েবডেস্ক: পূর্বাভাস আগেই ছিল। শনিবার ভোর থেকেই শুরু হয়েছে বিভিন্ন জেলায় ঝিরিঝিরে বৃষ্টি। মাঝে মধ্যে বইছে ঝোড়ো হাওয়া। মধ্য অগ্রহায়ণে আবহাওয়ার খামখেয়ালিপনায় মাথায় হাত কৃষকদের। পাকা ধান নষ্ট হওয়ার সম্ভাবনা দেখছেন তাঁরা। ঋণের টাকা পরিশোধ করবার ভয় চোখেমুখে। 

নিম্নচাপের প্রভাবে শনি ও রবিবার বৃষ্টি হতে পারে। এমনটাই জানিয়েছিল আলিপুর আবহাওয়া দপ্তর। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে বৃষ্টির মধ্যেই, হাওড়া জেলাতেও ভোর থেকে মাঝে মধ্যেই বৃষ্টি হচ্ছে। গ্রামীণ হাওড়া, উলুবেড়িয়া, বাগনান, শ্যামপুর, উদয়নারায়ণপুর, আমতায় হালকা বৃষ্টি হয়েছে। এখন পাকা ধান কাটার মরশুম। ঝোড়ো হাওয়ায় অনেক জায়গায় ধান পড়ে গিয়েছে। কোথাও আবার আগেই ধান কেটে মজুত করা হয়েছে। সেই সমস্ত ধান বৃষ্টিতে নষ্ট হতে পারে। 

আবহাওয়া দপ্তরের পূর্বাভাস ছিল, সপ্তাহান্তে হালকা বৃষ্টি হবে। শনিবার থেকে সোমবারের মধ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলাতে। এতে করে মাথায় হাত কৃষকদের।  হালকা বৃষ্টি হচ্ছে, আকাশের মুখ ভার। ওঁদের কথায়, পুজোর আগে একটানা বৃষ্টিতে বিশাল ক্ষতি হয়েছে চাষের। তারপর আবার শনিবার ভোর থেকে বৃষ্টি শুরু হয়েছে। আকাশের মুখভার। জমিতে এখন পাকা ধান। ইতিমধ্যে জমির ধান পড়ে গিয়েছে। এরপর জল জমলে ধান নষ্ট হয়ে যাবার আশঙ্কা করছেন কৃষকরা।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া