সোমবার ১১ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Kaushik Roy | ৩০ নভেম্বর ২০২৪ ২০ : ৪০Kaushik Roy
আজকাল ওয়েবডেস্ক: ক্রমশ পরিস্থিতি অশান্ত হয়ে উঠছে বাংলাদেশে। তার জেরে ওপার বাংলায় কাজ না পেয়ে ভারতবর্ষে কাজ খুঁজতে এসে শুক্রবার রাতে মুর্শিদাবাদের রাণীনগর থানার পুলিশের হাতে গ্রেপ্তার এক বাংলাদেশি নাগরিক। ওই বাংলাদেশি নাগরিককে বেআইনিভাবে ভারতে অনুপ্রবেশ করতে সাহায্য করার অভিযোগে গ্রেপ্তার হয়েছেন আরও দু’জন ভারতীয় দালাল। ধৃত ব্যক্তিদের পুলিশি হেফাজতের আবেদন করে শনিবার তাঁদের আদালতে পেশ করা হয়েছে।
পুলিশ সূত্রে খবর, ধৃত বাংলাদেশি নাগরিকের নাম সাইদুল শেখ(৩০)। তার বাড়ি বাংলাদেশের পাবনা জেলায়। অন্যদিকে, সাইদুলকে বেআইনিভাবে অনুপ্রবেশে সাহায্যের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে স্থানীয় ডিগ্রিপাড়া এলাকার বাসিন্দা ফিজুল শেখ এবং মালদার বৈষ্ণবনগর থানা এলাকার বাসিন্দা আমিরুল শেখ নামে আরও দুই যুবককে। জানা গিয়েছে, শুক্রবার পুলিশ গোপন সূত্রে খবর পায় কার্গিল ঘাট এলাকা দিয়ে কয়েকজন বাংলাদেশি নাগরিক গোপনে ভারতের প্রবেশ করার চেষ্টা করছে।
অভিযান চালাতেই তিন ব্যক্তি আটক হয় পুলিশের হাতে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, গত কয়েক মাস ধরে বাংলাদেশে ক্রমাগত অশান্তির জেরে সেখানে কাজের সুযোগ হারাচ্ছেন সেখানকার সাধারণ মানুষ। বাংলা ভাষা জানার কারণে কোনও ভাবে পশ্চিমবঙ্গে চলে এলে কাজ পেতে কোনও অসুবিধা হবে না। সেই ভাবনা থেকেই অনেকেই অবৈধভাবে ভারতের প্রবেশের চেষ্টা করছেন। আর সেই সুযোগে মোটা টাকার বিনিময়ে বর্ডার পার করতে সাহায্য করছে দালালরা।
অবৈধভাবে সীমান্ত পেরিয়ে মুর্শিদাবাদ এবং মালদা দিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করছেন অনেকেই। জিজ্ঞাসাবাদে ধৃত ব্যক্তি জানিয়েছে, গত কয়েক মাস ধরে সে কোনও কাজ পায়নি। রুটিরুজির সন্ধানে ভারতীয় দালাল ধরে সে মুর্শিদাবাদে প্রবেশ করেছিল। পুলিশের অনুমান, মুর্শিদাবাদ থেকে ওই যুবক দক্ষিণ ভারতের কোনও রাজ্যে কাজের সন্ধানে চলে যেত। বেআইনিভাবে অনুপ্রবেশের এই চক্রের সঙ্গে আর কারা জড়িত তা তদন্ত করে দেখছে পুলিশ।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার