সোমবার ১১ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Kaushik Roy | ৩০ নভেম্বর ২০২৪ ২০ : ২২Kaushik Roy
আজকাল ওয়েবডেস্ক: স্কুল ফান্ডের লক্ষ লক্ষ টাকা তছরুপের অভিযোগ উঠল প্রধান শিক্ষকের বিরুদ্ধে। তাঁর বিরুদ্ধে থানায় অভিযোগও দায়ের হয়েছে। ঘটনাটি উত্তর ২৪ পরগনার বসিরহাটের ইটিন্ডা ইউনিয়ন হাই স্কুলের। অভিযুক্ত প্রাক্তন প্রধান শিক্ষকের নাম প্রিয়তোষ মণ্ডল। সম্প্রতি তিনি প্রধান শিক্ষকের পদ থেকে অবসর নিয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ইটিন্ডা ইউনিয়ন হাই স্কুল বসিরহাট এলাকার অন্যতম একটি প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান। হাজারের ওপরে পড়ুয়া এই স্কুলে পড়াশোনা করে। দীর্ঘদিন স্কুলের প্রধান শিক্ষক পদে ছিলেন প্রিয়তোষ বাবু। সম্প্রতি তিনি স্কুল থেকে অবসর নিয়েছেন। তাঁর বিরুদ্ধে অভিযোগ, অবসর নেওয়ার পরেও স্কুলের আয়-ব্যয় সংক্রান্ত হিসাব পরিচালন কমিটির কাছে তিনি দিয়ে যাননি।
অভিযোগ, স্কুলের উন্নয়নের ফান্ডের টাকা, মিড ডে মিল-সহ বেশ কয়েকটি প্রকল্পে আর্থিক অনিয়ম রয়েছে। অবসর নেওয়ার পরেও প্রিয়তোষ বাবু স্কুলের বিভিন্ন ফান্ডের আর্থিক হিসাব নিকাশ নতুন প্রধান শিক্ষককে বুঝিয়ে দেননি। লক্ষ লক্ষ টাকার হিসাবে গরমিল রয়েছে। পরিচালন কমিটির পক্ষ থেকে বিভিন্ন ফান্ডের হিসাব বুঝিয়ে দেওয়ার জন্য তাঁকে স্কুলে ডেকে পাঠানো হয়েছিল। কিন্তু তিনি তাতে সাড়া দেননি।
অবশেষে স্কুল কর্তৃপক্ষ জেলা বিদ্যালয় পরিদর্শকের কাছে স্কুলের আর্থিক অনিয়ম নিয়ে অভিযোগ করেন। অতিরিক্ত বিদ্যালয় পরিদর্শক স্নিগ্ধা জানা ওই স্কুলের আর্থিক অনিয়ম নিয়ে প্রাথমিক তদন্ত করেন। তারপর স্কুল কর্তৃপক্ষ বসিরহাট থানায় প্রাক্তন প্রধান শিক্ষক প্রিয়তোষ বাবুর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে। অতিরিক্ত বিদ্যালয়ের পরিদর্শক বলেন, 'প্রিয়তোষ বাবু স্কুল থেকে অবসর নেওয়ার পর আমাদের দপ্তর থেকে তাঁর বকেয়া সমস্ত কিছু বুঝে নিয়েছেন।
তারপর স্কুল কর্তৃপক্ষের কাছ থেকে আমরা তাঁর বিরুদ্ধে নানা আর্থিক অনিয়মের অভিযোগ পাই। সে ব্যাপারে তদন্ত চলছে। স্কুল কর্তৃপক্ষ বসিরহাট থানাতেও অভিযোগ দায়ের করেছে।' তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ সম্পর্কে প্রতিক্রিয়া জানার জন্য প্রিয়তোষ বাবুর সঙ্গে টেলিফোনে যোগাযোগ করার চেষ্টা করা হয়। কিন্তু তিনি ফোন ধরেননি। পরে টেক্সট মেসেজ পাঠানো হয়। তারও উত্তর পাওয়া যায়নি।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার